ঈদফ্যাশনে ব্র্যান্ডের ঘড়ি পাবেন যেখানে

· Prothom Alo

বছর ঘুরে আবার এল পবিত্র ঈদুল ফিতর। মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে ঘরে ঘরে এখন চলছে প্রস্তুতি। সাধ্যের মধ্যেই ঈদের আনন্দকে পূর্ণতা দিতে কেনাকাটায় ব্যস্ত এখন পুরো দেশ। নতুন পোশাক, গয়না, রান্নার উপকরণ, নতুন টেলিভিশন, লেটেস্ট মডেলের স্মার্ট ফোন থেকে শুরু করে ফার্নিচার—কেনাকাটার তালিকায় বাদ যাচ্ছে না কিছুই। কারণ, ঈদ শুধু আনন্দের উপলক্ষ নয়, এ দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক মৌসুমও বটে। ঈদে নতুন পোশাক কেনা তো হয়ই, সঙ্গে প্রয়োজনীয় কোনো ইলেকট্রনিক সামগ্রী বা ফার্নিচার, শখের ব্র্যান্ডের ফোন বা ঘড়ি—এ ধরনের বড় কেনাকাটার জন্য ক্রেতারা এই সময়টাই বেছে নেন।

ঈদকে কেন্দ্র করে দেশের বড় বড় সব ব্র্যান্ড ও বিপণিবিতান তাদের ক্রেতাদের জন্য নতুন নতুন পণ্য নিয়ে আসে, সঙ্গে থাকে বিভিন্ন অফার। কেউ দেয় বিনা মূল্যে উপহার, কেউ আবার দেয় বড় মূল্য ছাড়। এই সুযোগ কাজে লাগিয়ে ক্রেতারা কিনে নেন তাঁদের প্রয়োজনীয় পণ্যটি, যা হয়তো অনেক দিন ধরেই কেনার পরিকল্পনা করেছিলেন।

Visit likesport.biz for more information.

ঈদের কেনাকাটার অংশ হিসেবে পোশাক, জুতা, গহনার মতো স্মার্ট ফোন বা ঘড়িও এখন বেশ জনপ্রিয়। কারণ, ঘড়ি বা স্মার্টফোন এখন আর শুধু সময় দেখা বা কথা বলার মাধ্যম নয়, পোশাক বা গহনার মতো এগুলোও এখন ক্রেতার ফ্যাশনের একটি অংশ। পুরুষ বা নারী সবার জন্যই ব্র্যান্ডের ফোন বা হাতঘড়ি এখন একটি অত্যন্ত প্রয়োজনীয় স্টাইলিংয়ের উপকরণ।

ঈদের দিন নতুন পোশাকের সঙ্গে হাতে একটি মানানসই ব্র্যান্ডের ঘড়ি ঈদের সাজকে পূর্ণতা দেয়। আবার প্রিয়জনের ঈদ উপহার হিসেবে নতুন ফোন বা ব্র্যান্ডের ঘড়ি এখন হয়ে উঠেছে একটি ভালো বিকল্প। সে জন্যই ঈদ এলে দেশের ফোনের মার্কেট বা ব্র্যান্ড ফোনের শোরুমে চোখে পরে ক্রেতাদের ভিড়। প্রিয়জনের ঈদের আনন্দকে দ্বিগুণ করতে আইফোন, স্যামসাং, গুগল পিক্সেল এবং ওয়ানপ্লাসের লেটেস্ট স্মার্টফোনটি কিনে উপহার দিচ্ছেন অনেকে। অনেকেই আবার ঈদ উপহার হিসেবে দেশের বাইরে থেকে আনাচ্ছেন ভালো মানের ব্র্যান্ডের ঘড়ি। যাঁদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না, তাঁরাও দেশে বসেই টাইম জোন থেকে কিনতে পারেন পৃথিবীর নামকরা সব ব্র্যান্ডের ঘড়ি।

যাঁরা সুইস ব্র্যান্ডের ঘড়ি চান, তাঁরা টাইম জোন থেকে পছন্দ করতে পারেন ‘লঞ্জিন্স’

বাংলাদেশের অন্যতম ব্র্যান্ডের ঘড়ি বিক্রির এই প্রতিষ্ঠানের রয়েছে ঢাকায় একাধিক শোরুম, যেখানে ওয়্যারেন্টিসহ নানা বাজেটের নানা দেশের ব্র্যান্ডের ঘড়ি বিক্রি করা হয়। যেমন আপনি যদি সুইস ব্র্যান্ডের ঘড়ি চান, তাহলে টাইম জোনে পেয়ে যাবেন রাডো, টিসট, লঞ্জিন্স, মিডো, সার্টিনা, বালমেইন ইত্যাদি।

জাপানিজ ব্র্যান্ড পছন্দ হলে এখানে পাবেন ক্যাসিও, সেকো ও সিটিজেন। এ ছাড়া নানা ধরনের ফ্যাশন ব্র্যান্ড যেমন সেলক্স, ওবাকু, রোমানসন, টাইটান, কিউঅ্যান্ডকিউ, বস, টমি হিলফিগার, সিকে, টাইমেক্স, ক্রিডেন্স, ফসিল, মাইকেল কর্স, এম্পোরিও আরমানি, আরমানি এক্সচেঞ্জ, পুলিশ, লি কুপার, ড্যানিয়ের ক্লেইন, কেয়ার্নহিল, মনট্রেক্স, সান্তা বারবারা ইত্যাদিও পেয়ে যাবেন টাইম জোনের যেকোনো শাখায়।

এসব ঘড়ির বিক্রয়োত্তর সেবাও এখানে পাওয়া যায়। ঈদের আগেই প্রিয়জনদের নিয়ে চলে যান আপনার কাছের ব্র্যান্ড ফোনের শোরুমে বা টাইম জোনের যেকোনো শাখায়, বেছে নিন সাধ্যের মধ্যেই তাঁদের জন্য ঈদ উপহার আর আপনার ঈদের আনন্দ হয়ে যাক দ্বিগুণ।

Read full story at source