এল ‘রাক্ষস’–এর ট্রেলার

· Prothom Alo

ঈদের মুক্তির মিছিলে থাকা বড় তারকাদের সিনেমার মধ্যে বাকি ছিল ‘রাক্ষস’–এর পোস্টার ও টিজার। এক দিনের ব্যবধানে গত বৃহস্পতিবার ও শুক্রবার এল দুটোই। গত বৃহস্পতিবার প্রথম আসে পোস্টারে, যেখানে দেখা যায়, সামনে অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে; চেয়ারে কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন নায়ক সিয়াম আহমেদ।

Visit orlando-books.blog for more information.

শুক্রবার দুপুরে আসে আরেকটি পোস্টার, যেখানে সিয়ামের সঙ্গে দেখা যায় ছবির নায়িকা সুষ্মিতা চ্যাটার্জিকে। সিয়ামকে দেখা যায় রক্তাক্ত চাপাতি নায়িকার গলায় ধরে থাকতে। এরপর সন্ধ্যায় প্রযোজনা সংস্থা রিয়াল এনার্জি প্রোডাকশনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আসে টিজার, যা দেখে মনে হয়েছে পরিচালক মেহেদি হাসানের প্রথম সিনেমা ‘বরবাদ’–এর মতো এটিও হতে যাচ্ছে সহিংস অ্যাকশন ছবি।

টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি ও ঢালিউডের সিয়াম আহমেদ

সিনেমাটি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রযোজক শাহরিন আক্তার বলেন, অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। রাক্ষস একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা।

তালিকায় ১২ সিনেমা, শেষ পর্যন্ত কয়টি

ছবিটির আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে। নির্মাতারা জানিয়েছেন, শুধু নাতালিয়া নয়, ছবিটিতে আরও অনেক চমক রয়েছে। খুব শিগগির ছবিটি সেন্সরেও জমা পড়বে।

Read full story at source