মশার শরীরে কী ঢোকালেন বিজ্ঞানীরা, ডেঙ্গু কমল ৬৮ শতাংশ

· Prothom Alo

মশা মেরে ফেলা কিংবা মশার কামড় এড়িয়ে চলার বদলে এর শরীরে বিশেষ একধরনের উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু মোকাবিলার নতুন পদ্ধতি পরীক্ষা করেছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।

Visit extonnews.click for more information.

গত শনিবার একটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষকেরা এ গবেষণার ফলাফল তুলে ধরেন। বিশ্বের ডেঙ্গুপ্রবণ দেশগুলোর অন্যতম ব্রাজিলে কয়েক হাজার শিশুর ওপর এ গবেষণা চালানো হয়।

গবেষকেরা লাখ লাখ এডিস ইজিপ্টাই মশার শরীরে পরীক্ষাগারে ওলবাকিয়া নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে সেগুলো অবমুক্ত করেন। সাধারণত এ প্রজাতির মশার শরীরে ব্যাকটেরিয়াটি থাকে না। তবে অন্য অনেক প্রজাতির কীটপতঙ্গের শরীরে এটি প্রাকৃতিকভাবেই পাওয়া যায়।

মানুষের শরীরে মশাবাহিত রোগ ছড়ানো ঠেকাতে মশার জিনগত বা জৈবিক বৈশিষ্ট্য পরিবর্তনের এটাই সর্বশেষ উদ্যোগ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তখনই গবেষণার এ ফলাফল প্রকাশ করা হলো। ধারণা করা হচ্ছে, ১৯৪০-এর দশকের পর দেশটিতে ডেঙ্গুর অন্যতম বড় প্রাদুর্ভাব এটি।

এই ব্যাকটেরিয়া মশার শরীরে ডেঙ্গুর মতো ভাইরাসের বংশবিস্তার কঠিন করে তোলে। গবেষণায় দেখা গেছে, এ পদ্ধতি প্রয়োগের ফলে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমেছে।

মানুষের শরীরে মশাবাহিত রোগ ছড়ানো ঠেকাতে মশার জিনগত বা জৈবিক বৈশিষ্ট্য পরিবর্তনের এটাই সর্বশেষ উদ্যোগ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তখনই গবেষণার এ ফলাফল প্রকাশ করা হলো। ধারণা করা হচ্ছে, ১৯৪০-এর দশকের পর দেশটিতে ডেঙ্গুর অন্যতম বড় প্রাদুর্ভাব এটি।

গবেষণায় যুক্ত না থাকলেও যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ ডেভিড হ্যামার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘এটি সত্যিই দারুণ আশাব্যঞ্জক।’

হ্যামারের ধারণা, আরও বেশি সংখ্যায় ওলবাকিয়াযুক্ত মশা অবমুক্ত করা গেলে অনেক এলাকায় ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব। এ গবেষণায় কী করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

ডেভিড হ্যামার, বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞএটি (গবেষণার ফলাফল) সত্যিই দারুণ আশাব্যঞ্জক। আরও বেশি সংখ্যায় ওলবাকিয়াযুক্ত মশা অবমুক্ত করা গেলে অনেক এলাকায় ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব।

গবেষণায় কী করা হয়েছে

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের এক দল গবেষক এ গবেষণা চালান। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেলো হরিজন্তে শহরে গবেষণাটি পরিচালিত হয়।

গবেষকেরা এডিস ইজিপ্টাই প্রজাতির মশার শরীরে ওলবাকিয়া নামের প্রাকৃতিক যে ব্যাকটেরিয়া প্রবেশ করান, সেটি মানুষের কোনো ক্ষতি করে না। তবে এটি মশার মাধ্যমে কয়েকটি ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।

প্রায় ৫০ শতাংশ কীটপতঙ্গের শরীরে প্রাকৃতিকভাবে এ ব্যাকটেরিয়া থাকে। তবে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ইয়েলো ফিভার (পীতজ্বর) ছড়ানোর জন্য দায়ী এডিস ইজিপ্টাই মশার শরীরে সাধারণত ওলবাকিয়া থাকে না।

গবেষকেরা ওই ব্যাকটেরিয়া প্রবেশ করানো মশাগুলো অবমুক্ত করার পর দৈবচয়ন ভিত্তিতে ৫ হাজার ৭০০ শিশুর শরীরে ডেঙ্গুর উপসর্গ পরীক্ষা করেন। যেসব এলাকায় ওলবাকিয়াবাহী মশা ছাড়া হয়েছিল এবং যেসব এলাকায় কীটনাশক ছিটানোর মতো প্রচলিত ব্যবস্থা নেওয়া হয়েছিল—উভয় এলাকার শিশুরাই এ পরীক্ষার আওতায় ছিল।

কলম্বিয়ার মেডেলিনে ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রামের কারখানায় একটি মশা ধরে আছেন এক পরীক্ষাগারকর্মী। এখানে ডেঙ্গু জ্বরের ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এডিস ইজিপ্টাই প্রজাতির মশাকে ‘জৈবিকভাবে পরিবর্তন’ করা হয়

যাঁদের শরীরে কোনো উপসর্গ ছিল না, তাঁদের শনাক্ত করতেও পরীক্ষা চালানো হয়। এমন রোগী শনাক্ত করতে মশা, এঁটেল পোকা ও বেলেমাছির মাধ্যমে ছড়ানো আরও বেশ কিছু রোগের পরীক্ষাও চালান গবেষকেরা।

নিয়মিত রক্ত পরীক্ষায় দেখা যায়, ওলবাকিয়াযুক্ত মশা অবমুক্ত করা এলাকার মাত্র ৪ শতাংশ শিশুর শরীরে সংক্রমণ পাওয়া গেছে। অন্য এলাকার ক্ষেত্রে এ হার ১৪ শতাংশ। গবেষণায় আরও দেখা গেছে, এ পদ্ধতিতে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ ও চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

বিশ্বে ডেঙ্গু সংক্রমণের দিক থেকে ব্রাজিল অন্যতম শীর্ষ দেশ। বিশ্বে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় ১০ শতাংশই দেশটিতে শনাক্ত হয়। ঘনবসতিপূর্ণ বেলো হরিজন্তে শহরে গবেষণার সময় ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব চলছিল। এ পরিস্থিতি ওলবাকিয়া পদ্ধতির কার্যকারিতার আরও প্রমাণ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের এক সম্মেলনে গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়।

ওলবাকিয়া পদ্ধতির ব্যবহার কি এই প্রথম

না। ওলবাকিয়া পদ্ধতির ব্যবহার নতুন নয়। এ পদ্ধতি নিয়ে কাজ শুরু করে ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রাম (ডব্লিউএমপি)। সংস্থাটি দীর্ঘদিন ধরে ‘ওলবাকিয়া মসকিটো রিলিজ প্রজেক্ট’ নামে একটি কর্মসূচি পরিচালনা করছে।

২০০০-এর দশকের মাঝামাঝি থেকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় কলম্বিয়ার আবুরা উপত্যকা এবং ব্রাজিলের নিতেরই শহরসহ বিভিন্ন এলাকায় কাজ করা হয়েছে। এসব এলাকার মোট জনসংখ্যা প্রায় ৪৫ লাখ। সংস্থাটির তথ্য অনুযায়ী, গবেষণায় অন্তর্ভুক্ত প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ কমেছে।

গবেষকেরা বলছেন, এ পদ্ধতি নিজে থেকেই দীর্ঘদিন কার্যকর থাকতে পারে। মশা মারতে কীটনাশক ছিটানোর প্রচলিত পদ্ধতির তুলনায় এটি পরিবেশের জন্যও কম ক্ষতিকর। কারণ, কীটনাশক ছিটানোর পদ্ধতি ব্যয়বহুল এবং বিষাক্ত হতে পারে।

সিঙ্গাপুরেও ২০১৬ সাল থেকে ওলবাকিয়াসংশ্লিষ্ট একটি পদ্ধতি অনুসরণ করছে কর্তৃপক্ষ। তবে সেখানে লক্ষ্য, মশার সংখ্যা কমানো। এ জন্য ওলবাকিয়াবাহী পুরুষ মশা অবমুক্ত করা হয়। এসব পুরুষ মশা বন্য পরিবেশের স্ত্রী মশার সঙ্গে মিলিত হলে স্ত্রী মশা এমন ডিম পাড়ে, যেগুলো থেকে বাচ্চা ফোটে না। ফলে ধীরে ধীরে মশার সংখ্যা কমে আসে।

গবেষকদের মূল লক্ষ্য হলো, গবেষণার জন্য নির্ধারিত এলাকায় ওলবাকিয়াবাহী মশার স্থায়ী জনগোষ্ঠী গড়ে তোলা। ডব্লিউএমপির কর্মসূচিতে স্থানীয় জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে কাজ করেছেন বিজ্ঞানীরা। তাঁরা বিভিন্ন এলাকায় পূর্ণবয়স্ক মশা অবমুক্ত করেছেন। কোথাও আবার খাবার সরবরাহের জন্য ব্যবহৃত টেকওয়ে বাক্সে মশার ডিম রেখে এসেছেন। তাঁদের আশা, এসব ডিম থেকে মশা জন্ম নেবে এবং স্থানীয় মশার সঙ্গে মিশে যাবে। সময়ের সঙ্গে ওলবাকিয়াবাহী মশার বংশবিস্তার ঘটবে এবং ওই এলাকায় তাদের স্থায়ী জনগোষ্ঠী গড়ে উঠবে।

নিয়মিত রক্ত পরীক্ষায় দেখা যায়, ওলবাকিয়াযুক্ত মশা অবমুক্ত করা এলাকার মাত্র ৪ শতাংশ শিশুর শরীরে সংক্রমণ পাওয়া গেছে। অন্য এলাকার ক্ষেত্রে এ হার ১৪ শতাংশ। গবেষণায় আরও দেখা গেছে, এ পদ্ধতিতে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ ও চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

রোগ মোকাবিলায় আর কোথায় ব্যবহার করা হয়েছে মশা

ম্যালেরিয়া ছড়ায় অ্যানোফিলিস প্রজাতির স্ত্রী মশা। আফ্রিকার বিভিন্ন দেশে এ রোগের প্রকোপ রয়েছে। শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকেন। রোগটি প্রাণঘাতীও হতে পারে।

২০২৪ সালে নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার ও রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মশা কাজে লাগিয়ে ম্যালেরিয়ার টিকা দেওয়ার একটি পদ্ধতি উদ্ভাবন করেন। তাঁদের লক্ষ্য ছিল, মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে টিকা পৌঁছে দিয়ে ম্যালেরিয়ার বিরুদ্ধে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি করা।

এ জন্য গবেষকেরা মশার শরীরে ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের পরিবর্তিত একটি ধরন প্রবেশ করান। মানুষের মধ্যে ম্যালেরিয়ার সবচেয়ে প্রাণঘাতী ধরনটি এ জীবাণুর মাধ্যমেই ছড়ায়।

মশার কামড়ের মাধ্যমে এ পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে। মশা তার লম্বা, সরু ও সুচের মতো মুখের অংশ দিয়ে মানুষের ত্বক ছিদ্র করে। এরপর রক্ত চুষে নেওয়ার আগে লালার সঙ্গে কিছু উপাদান মানুষের রক্তপ্রবাহে প্রবেশ করায়। মশার লালায় থাকা এসব উপাদান রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং ব্যথার অনুভূতি কমায়। এর সঙ্গে পরজীবীও সরাসরি যকৃতে পৌঁছে যায়। সেখানে দ্রুত বংশবিস্তার করে এবং লোহিত রক্তকণিকায় সংক্রমণ ঘটায়।

গবেষকেরা পরীক্ষায় ম্যালেরিয়া সংক্রমণের স্বাভাবিক প্রক্রিয়াই অনুসরণ করেন। এর মাধ্যমে যকৃতে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা হয়। তবে পরীক্ষায় অংশ নেওয়া মানুষের সংখ্যা ছিল মাত্র ২০। তাঁদের একটি দলের ৮০ শতাংশের শরীরে ম্যালেরিয়ার বিরুদ্ধে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছিল। কিন্তু অংশগ্রহণকারীর সংখ্যা খুব কম হওয়ায় এ ফলাফল সবার ক্ষেত্রে প্রযোজ্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দীর্ঘ মেয়াদে এ পদ্ধতি প্রচলিত টিকার চেয়ে বেশি কার্যকর বা টেকসই হবে কি না, তা নিয়েও নিশ্চিত নন গবেষকেরা।

একই ধরনের পদ্ধতি নিয়ে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের গবেষকেরাও ছোট পরিসরে পরীক্ষা চালান। এতে ২৬ জন অংশ নেন। পরীক্ষায় পদ্ধতিটির কার্যকারিতা পাওয়া যায় ৫০ শতাংশ।

এদিকে ২০১০ সালে জাপানের বিজ্ঞানীরা মশার শরীরে লিশম্যানিয়াসিসের টিকা বহনের ব্যবস্থা করেন। লিশম্যানিয়াসিস পরজীবীঘটিত একটি রোগ, যা সাধারণত বালুমাছির মাধ্যমে ছড়ায়। বিজ্ঞানীরা মশার শরীরে এ রোগের বিরুদ্ধে কাজ করে এমন একটি টিকা প্রবেশ করান। পরে এসব ‘উড়ন্ত টিকাদানকারী’ মশার কামড় খাওয়া ইঁদুরের শরীরে ওই পরজীবীর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছিল।

Read full story at source