নবীনদের প্রাণোচ্ছ্বাসে হাবিপ্রবিতে প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন

· Prothom Alo

সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে হাবিপ্রবি বন্ধুসভা। এ উপলক্ষে ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Visit grenadier.co.za for more information.

গান পরিবেশনা

​অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নাটিকা ও আড্ডায় মেতে ওঠেন বন্ধুসভার সদস্যরা। পুরো আয়োজনটিকে সবচেয়ে বেশি প্রাণবন্ত ও মুখর করে তোলে বিশ্ববিদ্যালয়ের ২৫ ও ২৬ ব্যাচের নবীন বন্ধুদের অংশগ্রহণ ও পরিবেশনা।

নৃত্য পরিবেশনা

আয়োজনটি সফল করতে বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ বন্ধুরা সক্রিয় ভূমিকা পালন করেন। অনুষ্ঠান শেষে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এবং ভালো কাজের প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গান পরিবেশনা

Read full story at source