চ্যাম্পিয়নস লিগে জয় না পেতে পেতে ১৯ বছর কেটে গেল ক্লাবটির

· Prothom Alo

চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের সর্বশেষ জয়ের সময় লামিনে ইয়ামালের বয়স ছিল প্রায় ২ মাস। তারপর কেটে গেল ৭ হাজার ৯ দিন। বছরের হিসাবে ১৯ বছর ২ মাস ৮ দিন—স্লাভিয়া প্রাগ তবু চ্যাম্পিয়নস লিগে জয়হীন!

ইউরোপের শীর্ষ এ ক্লাব প্রতিযোগিতায় চেক প্রজাতন্ত্রের ক্লাবটির সর্বশেষ জয় ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর স্টুয়া বুখারেস্টের বিপক্ষে গ্রুপ পর্বে। তারপর জয়হীন থাকতে থাকতে গতকাল রাতে রেকর্ডই গড়ে ফেলল ২২ বার চেক লিগজয়ী ক্লাবটি।

Visit playerbros.org for more information.

ঘরের মাঠ ফরচুনা অ্যারেনায় গতকাল রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ১–০ গোলে হারে স্লাভিয়া প্রাগ। ১৯ বছর আগের সেই জয়ের পর চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা ২৪ ম্যাচে জয়হীন রইল তারা।

চ্যাম্পিয়নস লিগের পূর্ববর্তী সংস্করণ ছিল ইউরোপিয়ান কাপ। এ দুটি সংস্করণ মিলিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় সর্বোচ্চ ম্যাচে জয়হীন থাকার রেকর্ড এত দিন দুটি ক্লাবের দখলে ছিল। গ্রিসের ক্লাব এইকে এথেন্স ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ২৩ ম্যাচে জয়হীন ছিল। রোমানিয়ার ক্লাব স্টুয়া বুখারেস্টও জয়হীন ছিল টানা ২৩ ম্যাচে। সেটা ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত। গতকাল রাতে দুটি ক্লাবকেই অনাকাঙ্ক্ষিত এ রেকর্ডের ভারমুক্ত করেছে স্লাভিয়া প্রাগ।

শুধু তা–ই নয়, ২০০৭ সালে স্টুয়া বুখারেস্টের বিপক্ষে সেই জয়টাই এ প্রতিযোগিতায় স্লাভিয়ার একমাত্র জয়। স্লাভিয়া ২৪ ম্যাচ জয়শূন্য থাকার এ পথে হেরেছে ১৬ ম্যাচ, ৮ ড্র। প্রতিযোগিতাটির ইতিহাসে আর কোনো ক্লাবই এতটা বাজে সময়ের মধ্য দিয়ে যায়নি।

নাটকীয় ম্যাচে ইউনাইটেডের ড্র, আত্মঘাতী গোলে হেরেই গেল বায়ার্ন

২০০৭–০৮ মৌসুমের সেই আসরে স্টুয়ার বিপক্ষে জিতে পরবর্তী পাঁচ ম্যাচে জয়হীন ছিল স্লাভিয়া। এরপর চ্যাম্পিয়নস লিগে আরও তিনবার (২০১৯–২০, ২০২৫–২৬, ২০২৬–২৭) গ্রুপ পর্বে খেলেছে ১৩৪ বছর আগে যাত্রা শুরু করা ক্লাবটি। আর্সেনাল, বার্সেলোনা, ইন্টার মিলানের মতো বড় ক্লাবগুলো এ সময়ে স্লাভিয়াকে হেসেখেলে হারিয়েছে। ২০০৭–০৮ মৌসুমে স্লাভিয়ার বিপক্ষে ৭–০ গোলে জিতেছিল আর্সেনাল।

চ্যাম্পিয়নস লিগে জয়হীন থাকতে থাকতে ক্লান্ত স্লাভিয়ার খেলোয়াড়রা

চ্যাম্পিয়নস লিগে আগামী মঙ্গলবার রাতে নিজেদের পরবর্তী ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে স্লাভিয়া। এই ম্যাচে কি জয়খরা কাটাতে পারবে তারা? কঠিন। কারণ, জার্মান জায়ান্ট বায়ার্ন চ্যাম্পিয়নস লিগে ছয়বারের চ্যাম্পিয়ন। তবে কাল রাতে লিঁলের কাছে বায়ার্ন ২–১ গোলে হারায় আত্মবিশ্বাসী হয়ে উঠতেই পারে স্লাভিয়া প্রাগ।

Read full story at source