অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে

· Prothom Alo

দেশের বাজারে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ মডেলের স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরার পাশাপাশি পরবর্তী প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিনও রয়েছে, যা ছবি ও ভিডিওতে নির্ভুল রং, প্রাকৃতিক আলোর প্রতিফলন নিশ্চিত করে। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির মূল আকর্ষণ হচ্ছে হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন, আল্ট্রাওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এ সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত ধারণ করতে পারে। উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ফোনটিতে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং ও ৪কে ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ‘ওপেন গেট ক্যাপচার’-এর মতো ফিচার থাকায় কনটেন্ট নির্মাতারা ফোনটির মাধ্যমে উন্নতমানের ভিডিও ধারণ করতে পারবেন।

Visit h-doctor.club for more information.

৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসরসহ ১৬ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটিতে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, ফলে একবার পূর্ণ চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।

নতুন ফোনটির বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের মহাব্যবস্থাপক ডেমন ইয়াং বলেন, ‘আমরা বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদ্‌যাপন করছি। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ও আমাদের “ট্রু টু আইজ” ইমেজিং দর্শনের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য ফটোগ্রাফির নতুন দিগন্ত উন্মোচন করেছি।’

Read full story at source