আইপিএল নিলামে বাবা নবী ১ কোটি, ছেলে হাসান ৭৫ লাখ

· Prothom Alo

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং তাঁর ছেলে হাসান ইসাখিল নাম লিখিয়েছেন আইপিএল ২০২৭-এর নিলামে। দুজনই যদি শেষ পর্যন্ত নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পান, তাহলে আইপিএলের ইতিহাসে একই নিলামে নাম তোলা প্রথম বাবা-ছেলে জুটি হবেন তাঁরা।

Visit bettingx.club for more information.

বাবা-ছেলের ভিত্তিমূল্য অবশ্য এক নয়। ৪১ বছর বয়সী মোহাম্মদ নবী নিজের ভিত্তিমূল্য রেখেছেন ১ কোটি রুপি। আর তাঁর ছেলে হাসান ইসাখিলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে আইপিএলের মিনি নিলাম। তার আগে নবী ও তাঁর ছেলের নিবন্ধন ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।

আইপিএলে মোহাম্মদ নবী অবশ্য পরিচিত মুখ। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এ প্রতিযোগিতায় অভিষেক তাঁর। পরে খেলেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও। আইপিএলে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে করেছেন ২১৫ রান, নিয়েছেন ১৫ উইকেট। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অভিজ্ঞ এই ক্রিকেটার নিলামে দলগুলোর বিবেচনায় থাকতে পারেন।

মাঠে নবীর মুখোমুখি হয়েছেন তাঁর ছেলে ইসাখিল

অন্যদিকে ছেলে হাসানের সামনে আইপিএলে পা রাখার প্রথম সুযোগ। ২০২৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। এবার বিশ্বের সবচেয়ে বড় টি-টুয়েন্টি লিগের নিলামে নাম লিখিয়ে বাবার পথেই হাঁটার স্বপ্ন দেখছেন তরুণ এই ক্রিকেটার।

কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী

তবে বাবা-ছেলের একসঙ্গে খেলার অভিজ্ঞতা অবশ্য এরই মধ্যে হয়ে গেছে। ২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একই দলে খেলেছেন তাঁরা। ১১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে বাবা-ছেলে দুজনই ছিলেন একাদশে। সেদিন হাসান খেলেন ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস। নবী করেছিলেন ১৩ বলে ১৭ রান। চতুর্থ উইকেটে দুজন মিলে ৩০ বলে যোগ করেছিলেন ৫৩ রান। ছেলের হাতে নোয়াখালী এক্সপ্রেসের অভিষেক ক্যাপও তুলে দিয়েছিলেন বাবা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একই দলের হয়ে খেলা প্রথম বাবা-ছেলে জুটি হিসেবে তাঁদের নামও উঠে এসেছে। এবার অবশ্য সামনে নতুন চ্যালেঞ্জ।

বিপিএলে খেলে যাওয়া নবী ও ইসাখিল এবার আইপিএলে ডাক পাওয়ার অপেক্ষায়

আইপিএল ২০২৭-এর নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ভারতীয় ৯৩৯ জন, বিদেশি ২৮১ জন। অথচ ১০টি দলের সব মিলিয়ে খেলোয়াড় নেওয়ার সুযোগ মাত্র ৬৬টি। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি জায়গা। মিনি নিলামের আগে দলগুলো ধরে রেখেছে মোট ১৮৪ জন ক্রিকেটারকে। নিবন্ধিত খেলোয়াড়দের প্রাথমিক তালিকা থেকে যাচাই-বাছাইয়ের পর প্রকাশ করা হবে চূড়ান্ত নিলাম তালিকা।

সেই তালিকায় বাবা ও ছেলের দুজনের নাম থাকবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

Read full story at source