সমাজের অসংগতি ও রাজনৈতিক অবক্ষয় তুলে ধরতে নাটক প্রদর্শনী

· Prothom Alo

কবিতা আবৃত্তি, নাটক প্রদর্শনী ও গান পরিবেশনার মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ২১ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠান তিনটি পর্বে সাজানো হয়। শুরুতে তীর্থক নাটকের পরিবেশনায় ‘সমীকরণ’ নাটক মঞ্চস্থ হয়। নাটকটিতে কুকুরদের প্রতীকী চরিত্রের মাধ্যমে সমাজের নানা অসংগতি ও রাজনৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়। এতে দেখানো হয়, মানুষ কীভাবে ক্ষমতার মোহে নৈতিকতা হারিয়ে পশুত্বের চেয়ে নিচে নেমে যেতে পারে। সুবিধাবাদী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা নিজেদের স্বার্থে ক্ষমতার অপব্যবহার করে এবং অন্ধ আনুগত্য তৈরি করে সমাজকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। নাটকটির মাধ্যমে মানুষের নীতিহীনতা, আত্মকেন্দ্রিকতা, ক্ষমতাকেন্দ্রিক বৈষম্য এবং সমাজের কৃত্রিমতার মুখোশ উন্মোচন করা হয়।

Visit sportbet.rodeo for more information.

‘সমীকরণ’ নাটকের একটি দৃশ্য

নাটক শেষে তীর্থক নাটকের সদস্যদের হাতে ছোট্ট উপহার তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম ও বন্ধুসভার সভাপতি সুইটি রাণী।

এরপর আলোচনা সভা ও বন্ধু সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। বন্ধুসভার সাধারণ সম্পাদক ও উপদেষ্টারা শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় উপদেষ্টারা তাঁদের বক্তব্যে প্রথম আলোর ২৮ বছরের পথচলা, সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করা শিক্ষার্থীরা

আলোচনা সভা শেষে বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বন্ধুদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে গান ও কবিতা আবৃত্তি করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সঞ্চালনা করেন সহসভাপতি আররাফি সিরাজী।

দর্শকদের একাংশ

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা সারিকা তাসনিম, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নাঈম শাহরিয়ার, দপ্তর সম্পাদক নাসিফ খান চৌধুরী, প্রচার সম্পাদক শামীম হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক পুষ্পিতা দাশ, প্রশিক্ষণ সম্পাদক ইফফাত আরা ইনাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়েজীদ হায়দার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জারিফ রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাঈম হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নাহিম হাসান, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম হাসান, বইমেলা সম্পাদক এস এম ত্বাসীন জামান, কার্যনির্বাহী সদস্য জয়নাল হোসেন ও নাসিম খলিফা, বন্ধু মাসুম, জেবা, সিমি, তানিশা, নাফিস, আলকাফিয়া, মোরশেদ, মুসা, সৌমিত্র, আতিয়া, চরণ, প্রিয়াঙ্কাসহ অন্য সদস্যরা।

সভাপতি, রাবি বন্ধুসভা

Read full story at source