টানা কমার পর বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা

· Prothom Alo

টানা কমার পর দেশের বাজারে আজ সোনার দাম বাড়ল। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা। এর আগে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম কমে ভরিপ্রতি ২ লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

Visit freshyourfeel.com for more information.

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোমবার সোনার দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশেও সোনার দাম বেড়েছে।

সোনার দামের পূর্বাভাস কমাল গোল্ডম্যান স্যাকস, ২০২৭ সালে হতে পারে ৪,৬৫০ ডলার

এর আগে গত নয় দফায় দেশে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা হয়েছে।

আজ দাম বাড়ার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা; ২১ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা; সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

আজ সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে স্পটমার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৭৬ ডলার ছাড়িয়ে যায়। গত শুক্রবার সোনার দাম কমে ৩ হাজার ৫০২ দশমিক ৯৩ ডলারে নেমেছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটাই ছিল সর্বনিম্ন দর। গত সপ্তাহে সোনার দাম প্রায় ৯ শতাংশ কমেছে, গত আট মাসের মধ্যে যা সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বিশ্লেষকেরা বলছেন, মূলত দুটি কারণে সম্প্রতি বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমেছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। তবে ডলারের দর বাড়ার ধারা কিছুটা থেমে যাওয়া এবং বন্ডের সুদহার কমে যাওয়ায় আজ বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বেড়েছে।

Read full story at source