সোনারগাঁয়ে তাওয়ামা: মধ্যযুগীয় বাংলার শিক্ষাচর্চা ও সুফি ঐতিহ্য

· Prothom Alo

বাংলায় ত্রয়োদশ শতকের শুরুতে তুর্কিদের বিজয়ের পর শিক্ষাক্ষেত্রে এক নতুন ধারার বিকাশ ঘটে, যা সমাজজীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এর আগে বৌদ্ধবিহার ও ব্রাহ্মণ্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই ছিল জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র। শিক্ষার মাধ্যম ছিল মূলত সংস্কৃত ভাষা এবং তা উচ্চবিত্ত ও বিশেষাধিকারপ্রাপ্ত শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ ছিল।

Visit somethingsdifferent.biz for more information.

মুসলিম শাসন প্রতিষ্ঠার পর বাংলার শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়। শাসকেরা শিক্ষার প্রসারকে ধর্মীয় কর্তব্য ও সামাজিক দায়িত্ব উভয় হিসেবেই বিবেচনা করতেন। ফলে মক্তব, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় তাঁরা সক্রিয় পৃষ্ঠপোষকতা প্রদান করেন। সুফি সাধক, ওলামা, অভিজাত শ্রেণি ও স্থানীয় নেতৃত্বের সম্মিলিত উদ্যোগে শিক্ষা ও জ্ঞানচর্চার একটি শক্তিশালী ভিত্তি গড়ে ওঠে।

এ সময়ের শিক্ষাব্যবস্থার প্রধান স্তম্ভ ছিল মসজিদ, মক্তব ও মাদ্রাসা। মসজিদে ইসলামি জ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত অনানুষ্ঠানিক শিক্ষা প্রদান করা হতো এবং ইমামেরা শিক্ষকের দায়িত্বও পালন করতেন। মক্তব ছিল প্রাথমিক শিক্ষার কেন্দ্র, যা কখনো মসজিদে, আবার কখনো ব্যক্তিগত গৃহে পরিচালিত হতো। অন্যদিকে মাদ্রাসা ছিল আনুষ্ঠানিক শিক্ষার কেন্দ্র, যেখানে সুসংগঠিত পাঠক্রমের অধীন শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো।

মোগরাপাড়া দরগাহ্ বাড়ি মাজারের বহিঃভাগ

খ্যাতিমান আলেম ও সুফি সাধকদের উদ্যোগে মধ্যযুগীয় বাংলার বিভিন্ন অঞ্চলে ধর্মীয় শিক্ষা, উচ্চতর জ্ঞানচর্চা এবং বিদ্বৎসমাবেশের গুরুত্বপূর্ণ কেন্দ্র গড়ে ওঠে। ত্রয়োদশ শতকে দেওতলায় শায়খ জালালউদ্দিন তাবরিজির খানকাহ ও শিক্ষাকেন্দ্র এবং সোনারগাঁয়ে শায়খ শরফ উদদীন আবু তাওয়ামা প্রতিষ্ঠিত মাদ্রাসা ও খানকাহ এ ধারার অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করে। এসব প্রতিষ্ঠানে ইসলামি ধর্মীয় শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকহ, তাফসির, ভাষা ও অন্যান্য জ্ঞানশাস্ত্রের চর্চা হতো। ফলে বাংলার বিভিন্ন অঞ্চল ছাড়াও উপমহাদেশের নানা স্থান থেকে শিক্ষার্থী, গবেষক ও জ্ঞানান্বেষীরা সেখানে সমবেত হতেন।

বাংলায় ইসলাম প্রচার, সুফি সাধনা ও উচ্চতর ইসলামি শিক্ষার বিকাশে চিশতিয়া তরিকার বিশিষ্ট সাধক শায়খ আলাউল হক ও তাঁর পুত্র শায়খ নূর কুতব আলমের বিশেষ অবদান রয়েছে। আলাউল হক পাণ্ডুয়ায় খানকাহ ও শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার প্রসার ঘটান। সোনারগাঁয়ে প্রায় দুই বছর নির্বাসিত জীবন অতিবাহিত করার পর তিনি আবার পাণ্ডুয়ায় প্রত্যাবর্তন করেন। তাঁর মৃত্যুর পর নূর কুতব আলম সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করেন।

পরবর্তী সময়ে বর্ধমানের মঙ্গলকোটও মুসলিম শিক্ষা ও সুফি ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। গবেষণা থেকে জানা যায়, ষোড়শ ও সপ্তদশ শতকের বিশিষ্ট সুফি সাধক মাওলানা হামীদ দানিশমন্দ (১৫৬০-১৬৫৪ খ্রি.) মঙ্গলকোটের বোহরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠানটি এই অঞ্চলের শিক্ষা, বৌদ্ধিক বিকাশ ও ধর্মীয় জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিকাশ ও স্থায়িত্বে শাসকগোষ্ঠীর পৃষ্ঠপোষকতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। খাজনামুক্ত জমি ও বিভিন্ন অর্থনৈতিক অনুদানের মাধ্যমে তাদের আর্থিক ভিত্তি সুদৃঢ় করা হতো। ফলে শিক্ষার সুযোগ অধিকতর বিস্তৃত হয় এবং বাংলার বিভিন্ন স্থানে নতুন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।

তৎকালীন শিক্ষাব্যবস্থা কেবল ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ ছিল না; বরং ছিল বহুমাত্রিক ও সমন্বিত। মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধানত কোরআন, তাফসির, হাদিস, ফিকহ, আরবি-ফারসি ভাষা ও যুক্তিবিদ্যার চর্চা হতো। কিছু প্রতিষ্ঠানে গণিত, চিকিৎসা ও অন্যান্য জ্ঞানশাস্ত্রের চর্চারও উল্লেখ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানভেদে পাঠ্যক্রম ও শিক্ষার পরিধি ছিল ভিন্ন। কিছু পরিবারে মেয়েদের প্রাথমিক ধর্মীয় ও সাহিত্যিক শিক্ষা দেওয়ার প্রচলন ছিল, যদিও উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ ছিল সীমিত।

আবু তাওয়ামার খ্যাতি তাঁর সমসাময়িক যুগেই সুদূর প্রসার লাভ করেছিল। বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা তাঁকে ইসলামি আইনের একজন বিশিষ্ট পণ্ডিত বা ‘জুরিস্ট’ (ডক্টর অব ল) হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, আবু তাওয়ামা ছিলেন হাম্বলি মাজহাবের অন্যতম প্রধান ফকিহ, যিনি সমাজে গভীর শ্রদ্ধার পাত্র ছিলেন এবং নানাবিধ জ্ঞানশাস্ত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ফিকহশাস্ত্রের পাশাপাশি হাদিস, তাফসির, দর্শন ও তাসাউফের ক্ষেত্রেও তাঁর সুগভীর পাণ্ডিত্য ছিল সুপ্রতিষ্ঠিত।

বাংলায় ইসলাম প্রচার, সুফি সাধনা ও উচ্চতর ইসলামি শিক্ষার বিকাশে চিশতিয়া তরিকার বিশিষ্ট সাধক শায়খ আলাউল হক ও তাঁর পুত্র শায়খ নূর কুতব আলমের বিশেষ অবদান রয়েছে। আলাউল হক পাণ্ডুয়ায় খানকাহ ও শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার প্রসার ঘটান। সোনারগাঁয়ে প্রায় দুই বছর নির্বাসিত জীবন অতিবাহিত করার পর তিনি আবার পাণ্ডুয়ায় প্রত্যাবর্তন করেন। তাঁর মৃত্যুর পর নূর কুতব আলম সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করেন। তাঁদের প্রচেষ্টা ও নেতৃত্বে পাণ্ডুয়া মধ্যযুগীয় বাংলার অন্যতম প্রধান সুফি ও ইসলামি জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হয়। সময়ের প্রবাহে এসব মহান আলেম ও সাধকদের অনেকের নাম জনস্মৃতি থেকে ম্লান হয়ে গেলেও বাংলায় ইসলামের বিস্তার, প্রাতিষ্ঠানিক বিকাশ এবং সামাজিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠায় তাঁদের অবদান অনস্বীকার্য।

মোগরাপাড়া দরগাহ্ বাড়ি মাজারের অভ্যন্তরভাগ

শরফ উদদীন আবু তাওয়ামা: জীবন ও কর্ম

শরফ উদদীন আবু তাওয়ামা ছিলেন মধ্যযুগের একজন বিশিষ্ট মুহাদ্দিস, ফকিহ ও সুফি সাধক। বর্তমান উজবেকিস্তানের ঐতিহাসিক নগরী বুখারায় জন্মগ্রহণকারী এই মনীষী খোরাসানে উচ্চশিক্ষা লাভ করেন এবং হাদিস, ফিকহসহ ইসলামি জ্ঞানশাস্ত্রের বিভিন্ন শাখায় বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। তাঁর বংশপরিচয়, শিক্ষক-পরম্পরা এবং ইমাম বুখারির সঙ্গে সনদগত বিষয় সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য সীমিত। প্রচলিত গবেষণামতে, তিনি ত্রয়োদশ শতকের মধ্যভাগে দিল্লিতে আগমন করেন এবং সেখানে শিক্ষাদান ও জ্ঞানচর্চার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। পরবর্তীকালে সুলতান গিয়াসউদ্দিন বলবনের শাসনামলে তিনি সপরিবার সোনারগাঁয়ে আসেন। এ সময় তাঁর ভাই মাওলানা হাফিজ জয়নুদ্দিনও তাওয়ামার সঙ্গে ছিলেন বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ পাওয়া যায়।

দিল্লিতে আগমনের পর শায়খ শরফ উদদীন আবু তাওয়ামা ইসলামি জ্ঞানশাস্ত্রের বিভিন্ন বিষয়ে শিক্ষাদান শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই বিশিষ্ট আলেম ও মুহাদ্দিস হিসেবে খ্যাতি অর্জন করেন। ইতিহাসবিদ ড. মুহাম্মদ মোহর আলী প্রায় সমকালীন সুফি-জীবনীগ্রন্থ ‘মানাকিবুল আসফিয়া’র সূত্রে উল্লেখ করেছেন, তাঁর পাণ্ডিত্য ও ধর্মপরায়ণতার খ্যাতি পশ্চিম ভারত, আরব ও ইরান পর্যন্ত বিস্তৃত হয়েছিল। সে সময় দিল্লির সুলতান ছিলেন গিয়াসউদ্দিন বলবন (১২৬৬-১২৮৭ খ্রি.)। প্রচলিত বিবরণ অনুযায়ী, আবু তাওয়ামার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও প্রভাব সম্পর্কে সুলতানের আশঙ্কা সৃষ্টি হলে তিনি তাঁকে সোনারগাঁয়ে যেতে উৎসাহিত করেন। তবে দিল্লি ত্যাগের প্রকৃত কারণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। সোনারগাঁয়ে যাত্রাপথে বিহারের মানেরে অবস্থানকালে আবু তাওয়ামা স্থানীয় বিশিষ্ট ব্যক্তি শায়খ ইয়াহইয়ার আতিথ্য গ্রহণ করেন। এ সময় ইয়াহইয়ার পুত্র শরফুদ্দিন আহমদ মানেরি তাঁর পাণ্ডিত্য ও আধ্যাত্মিক ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন এবং পরবর্তীকালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তাঁর সঙ্গে সোনারগাঁয়ে আগমন করেন।

সোনারগাঁয়ে উচ্চশিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা ও বিকাশ

আবু তাওয়ামার সোনারগাঁ আগমনের সুনির্দিষ্ট সময় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ থাকলেও অধিকাংশ গবেষকের মতে তিনি ১২৭০ খ্রিষ্টাব্দের দিকে এ অঞ্চলে আগমন করেন। মধ্যযুগীয় বাংলার অন্যতম প্রধান জনপদ এবং পরবর্তীকালের ঐতিহাসিক রাজধানী সোনারগাঁয়ে এসে তিনি এমন এক জ্ঞানকেন্দ্র প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী কয়েক শতাব্দী ধরে বাংলার ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশের ভিত্তি রচনা করে। তাঁর আগমনের পূর্বে এ অঞ্চলে ইসলামি উচ্চশিক্ষার কোনো সুসংগঠিত প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আবু তাওয়ামার উদ্যোগেই সোনারগাঁ জ্ঞানচর্চা, ধর্মতত্ত্ব, আধ্যাত্মিক সাধনা ও সংস্কৃতি বিকাশের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।

ইসলামি আইনশাস্ত্রভিত্তিক ফারসি পদ্যগ্রন্থ ‘নামে হক’ ঐতিহ্যগতভাবে তাঁর নামে সমর্পিত হলেও এর প্রকৃত লেখকত্ব সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতৈক্য নেই। গ্রন্থটিতে লেখকের পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ না থাকায় গবেষকদের একটি অংশ মনে করেন, এটি হয়তো তাঁর শিক্ষার আলোকে কোনো শিষ্য সংকলন করেছিলেন। ১৮০ পদ্যের এই গ্রন্থে ইসলামের মৌলিক আদর্শ ও মহানবি (সা.)-এর আদর্শ অনুসরণে জীবন পরিচালনার নির্দেশনা উপস্থাপিত হয়েছে। গ্রন্থটি প্রথম ১৮৮৫ সালে বোম্বাই থেকে এবং পরে ১৯১৩ সালে কানপুর থেকে মুদ্রিত হয়।

ঐতিহাসিক ড. এম এ রহিমের মতে, ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে সোনারগাঁ একটি সুপরিচিত বিদ্যাচর্চার কেন্দ্রে পরিণত হয় এবং এর পেছনে আবু তাওয়ামার অবদান ছিল অনন্য। তিনি এখানে একটি উচ্চশিক্ষাকেন্দ্র বা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত অধ্যাপনা, গবেষণা ও ধর্মীয় শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করে যান। তাঁর অসাধারণ পাণ্ডিত্য, বহুমাত্রিক জ্ঞান ও আধ্যাত্মিক মর্যাদার কারণে বাংলা ছাড়াও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র, গবেষক ও ধর্মানুরাগীরা সোনারগাঁয়ে সমবেত হতে থাকে। ফলে সোনারগাঁ কেবল একটি রাজনৈতিক কেন্দ্র নয়, বরং জ্ঞান ও সংস্কৃতির এক আন্তর্জাতিক মিলনক্ষেত্রে পরিণত হয়।

শরফ্ উদদীন আবু তাওয়ামাসহ অন্যান্য সুফীদের কবর

ইতিহাসবিদ সৈয়দ মোহাম্মদ তৈফুরও একই তথ্যের প্রতিধ্বনি করেছেন। তাঁর বর্ণনায় জানা যায়, চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে সোনারগাঁয়ে শরফ উদদীন তাওয়ামার তত্ত্বাবধানে পরিচালিত একটি খ্যাতিমান ধর্মতত্ত্ব মহাবিদ্যালয় ছিল। এই প্রতিষ্ঠান কেবল স্থানীয় শিক্ষার্থীদের জন্য নয়, বরং মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত জ্ঞানপিপাসু ছাত্রদের জন্যও ছিল আকর্ষণের কেন্দ্র।

আবু তাওয়ামার খ্যাতি তাঁর সমসাময়িক যুগেই সুদূর প্রসার লাভ করেছিল। বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা তাঁকে ইসলামি আইনের একজন বিশিষ্ট পণ্ডিত বা ‘জুরিস্ট’ (ডক্টর অব ল) হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, আবু তাওয়ামা ছিলেন হাম্বলি মাজহাবের অন্যতম প্রধান ফকিহ, যিনি সমাজে গভীর শ্রদ্ধার পাত্র ছিলেন এবং নানাবিধ জ্ঞানশাস্ত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ফিকহশাস্ত্রের পাশাপাশি হাদিস, তাফসির, দর্শন ও তাসাউফের ক্ষেত্রেও তাঁর সুগভীর পাণ্ডিত্য ছিল সুপ্রতিষ্ঠিত।

বাংলায় হাদিসশাস্ত্রের উচ্চতর শিক্ষা বিস্তার এবং প্রাতিষ্ঠানিক ইসলামি শিক্ষার বিকাশে আবু তাওয়ামার অবদান ছিল যুগান্তকারী। তাঁর কর্মপ্রচেষ্টা একটি মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং তিনি শিক্ষা, আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধকে একত্র করে একটি পূর্ণাঙ্গ বুদ্ধিবৃত্তিক পরিবেশ নির্মাণ করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা ও খানকাহ ছিল জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষাদান, আধ্যাত্মিক অনুশীলন ও নেতৃত্ব বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক চেতনার বিকাশও সমানভাবে উৎসাহিত হতো। তাঁর শিষ্য-পরম্পরা ও শিক্ষাধারা পূর্ব বাংলার মুসলিম সমাজে এক দীর্ঘস্থায়ী বৌদ্ধিক ও সাংস্কৃতিক জাগরণের সূচনা করে।

আবু তাওয়ামার অন্যতম কৃতী শিষ্য ছিলেন শরফউদ্দিন আহমদ মানেরি (মৃত্যু ১৩৭৯ খ্রি.), যিনি পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ সুফি সাধকদের একজন হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি আবু তাওয়ামার কন্যাকে বিবাহ করেন। মানেরির পত্রাবলি ও আধ্যাত্মিক শিক্ষাবিষয়ক রচনাগুলো দীর্ঘকাল ধরে সুফি চিন্তা ও সাধনার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। ভারতের বিহার রাজ্যের মানেরে অবস্থিত তাঁর মাজার আজও সেই ঐতিহ্যের স্মারক বহন করছে। শরফউদ্দিন মানেরির জীবন ও কর্ম সোনারগাঁয়ের শিক্ষাগত ও আধ্যাত্মিক মর্যাদার উজ্জ্বল সাক্ষ্য। তাঁর মতো মনীষীর উত্থান প্রমাণ করে যে আবু তাওয়ামার প্রতিষ্ঠিত শিক্ষাকেন্দ্র কেবল জ্ঞানচর্চার ক্ষেত্রই ছিল না, বরং এমন এক বিদ্যাপীঠ ছিল, যার প্রভাব সমগ্র ভারতীয় উপমহাদেশে বিস্তৃত হয়েছিল।

শরফ্ উদদীন আবু তাওয়ামার কবর

পরবর্তী শতকগুলোতেও সোনারগাঁয়ের মোগরাপাড়া অঞ্চল সুফি সাধনা ও ইসলামী জ্ঞানচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তার ঐতিহ্য অক্ষুণ্ন রাখে। এ ধারার উত্তরাধিকার বহনকারী ব্যক্তিত্বদের মধ্যে সৈয়দ ইব্রাহিম দানিশমন্দ, তাঁর পুত্র শেখ মুহাম্মদ ও পৌত্র খোন্দকার মুহাম্মদ ইউসুফ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের সমাধি দরগাবাড়ি প্রাঙ্গণে অবস্থিত, যা এ অঞ্চলের আধ্যাত্মিক উত্তরাধিকারের নীরব সাক্ষ্য বহন করে।

ইব্রাহিম দানিশমন্দ ছিলেন একজন প্রখ্যাত ইসলামি পণ্ডিত, সুফি সাধক ও কাদেরিয়া তরিকার অন্যতম প্রচারক। আরবি ও ফারসি ভাষায় তাঁর ছিল অসাধারণ দখল, আর তাসাউফ–চর্চায় তিনি সমকালীন সমাজে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন। তাঁর অসামান্য জ্ঞান ও প্রজ্ঞার স্বীকৃতিস্বরূপ তিনি ‘দানিশমন্দ’ বা ‘জ্ঞানী’ উপাধিতে ভূষিত হন। সুলতান ফতেহ শাহের (১৪৮১-১৪৮৭) শাসনামলে তিনি বাগদাদ থেকে বাংলায় আগমন করেন এবং সোনারগাঁ অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখানে তিনি ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক সাধনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এক শক্তিশালী জ্ঞান-ঐতিহ্যের ভিত্তি নির্মাণ করেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাধারা ও আধ্যাত্মিক প্রভাব বহু প্রজন্ম ধরে সোনারগাঁ অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করেছে। এভাবেই আবু তাওয়ামার সূচিত জ্ঞান ও সাধনার ধারা ইব্রাহিম দানিশমন্দ ও তাঁর উত্তরসূরিদের মাধ্যমে অব্যাহত থেকে মধ্যযুগীয় বাংলার ইসলামি শিক্ষা ও সুফি সংস্কৃতির বিকাশে এক ঐতিহাসিক উত্তরাধিকার সৃষ্টি করে।

ইব্রাহিম দানিশমন্দ এর মাজার

রচনাকর্ম ও বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার

আবু তাওয়ামার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক রচনার উল্লেখ পাওয়া যায়। তবে এগুলোর লেখকত্ব, পাণ্ডুলিপির প্রাপ্যতা ও প্রামাণিকতা সম্পর্কে গবেষকদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যে তাসাউফ (আধ্যাত্নিক সাধনা) বিষয়ক ‘মাকামাত’ নামে একটি গ্রন্থ একসময় সুফি মহলে অত্যন্ত জনপ্রিয় ছিল বলে জানা যায়, তবে দুর্ভাগ্যজনকভাবে এর কোনো নির্ভরযোগ্য পাণ্ডুলিপি বর্তমানে পাওয়া যায় না।

ইসলামি আইনশাস্ত্রভিত্তিক ফারসি পদ্যগ্রন্থ ‘নামে হক’ ঐতিহ্যগতভাবে তাঁর নামে সমর্পিত হলেও এর প্রকৃত লেখকত্ব সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতৈক্য নেই। গ্রন্থটিতে লেখকের পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ না থাকায় গবেষকদের একটি অংশ মনে করেন, এটি হয়তো তাঁর শিক্ষার আলোকে কোনো শিষ্য সংকলন করেছিলেন। ১৮০ পদ্যের এই গ্রন্থে ইসলামের মৌলিক আদর্শ ও মহানবি (সা.)-এর আদর্শ অনুসরণে জীবন পরিচালনার নির্দেশনা উপস্থাপিত হয়েছে। গ্রন্থটি প্রথম ১৮৮৫ সালে বোম্বাই থেকে এবং পরে ১৯১৩ সালে কানপুর থেকে মুদ্রিত হয়। বর্তমানে এর একটি কপি কলকাতার এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। এ ছাড়া তাঁর নামে সহিহ বুখারির একটি ফারসি ভাষ্যগ্রন্থের উল্লেখও দৈনিক ইত্তেফাকের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আখতার উল-আলমের বিবরণে পাওয়া যায়; তবে এটির পাণ্ডুলিপি ও লেখকত্ব সম্পর্কে স্বাধীন যাচাই প্রয়োজন।

প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, আবু তাওয়ামা ৭০০ হিজরিতে (১৩০০-১৩০১ খ্রিষ্টাব্দ) সোনারগাঁয়ে ইন্তেকাল করেন। মোগরাপাড়ার দরগাবাড়ি প্রাঙ্গণে তাঁর কবর। ঐতিহাসিকদের ধারণা, এই এলাকাতেই তাঁর প্রতিষ্ঠিত খানকাহ ও শিক্ষাকেন্দ্র অবস্থিত ছিল। তবে বর্তমান প্রত্নস্থাপনাগুলোর নির্মাণকাল ও তাঁর মূল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক নির্ধারণে আরও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান প্রয়োজন।

সহায়ক তথ্যসূত্র:

১. Ali, M. Mohar. History of the Muslims of Bengal, Vol. 1B. Islamic Foundation Bangladesh, 2003, p. 833

২. Al-Masumi, M. Saghir Hasan Sunargaon's Contribution to Islamic Learning. Islamic Culture 27, no. 1 (January 1953): 8–17.

৩. Askari, S. H. (1989). Islam and Muslims in medieval Bihar In Collected works of Prof. S. H. Askari (Vol. 3, pp. 88-135). Khuda Bakhsh Oriental Public Library.

৪. Hanif, N (2000). Biographical Encyclopaedia of Sufis: South Asia. 1st ed. New Delhi: Sarup & Sons, ISBN: 81-7625-087-2.

৫. Hossain, Md. Jamal (2019). Sufism and Morality with Special Reference to Shaikh Abdul Qadir Jilani and Shaikh Sharfuddin Maneri. PhD dissertation, University of Dhaka, 2019, Pp. 240-242.

৬. Ibn Battuta. (1958). The travels of Ibn Battuta, A.D. 1325-1354 (H. A. R. Gibb, Ed. & Trans., Vol. 1). Hakluyt Society.

৭. Islam, M. T. (2015). An Outline of the Educational System in Muslim Bengal Under the Turko-Afghan Sultanate (1204-1576). IRCICA Journal 3, no. 5 (Spring 2015): 90-115.

৮. Karim, Abdul (1985). Social History of the Muslims in Bengal. Chittagong: Baitush Sharaf Islamic Research Institute, pp. 123-128

৯. Lasker, M. A. Z. (2021). Sufi influence in medieval Mangalkot: The land of eighteen Auliya. Journal of Social Science, Rajshahi College, 2(1),

১০. Rizvi, Saiyid Athar Abbas (1978). A History of Sufism in India, Vol. 1. New Delhi: Munshiram Manoharlal, 1978, p. 229.

১০. করিম, ম. র. (সম্পা.), আসগর, স. (সম্পা.). (১৯৯৩, ১ জুলাই)। সোনারগাঁয়ের ইতিহাস: উৎস ও উপাদান। সোনারগাঁও, সৈয়দ মুহম্মদ তৈফুর, পৃ. ২৫৩

১১. তায়েশ, মুনসী রহমান আলী (১৯৮৫)। তাওয়ারিখে ঢাকা। ঢাকা: দিব্য প্রকাশ

১২. সরকার, মো. রাব্বি (২০২৩, ডিসেম্বর)। শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা ও তাঁর ফারসি গ্রন্থ ‘নামে হক’: একটি পর্যালোচনা। গবেষণা পত্রিকা (কলা অনুষদ), রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩৬তম সংখ্যা

Read full story at source