বড় কোনো স্বীকৃতি পেলে দায়িত্ব আরও বেড়ে যায়—মোবারক আহমদ খান, উদ্ভাবক ও বিজ্ঞানী
· Prothom Alo

সোনালি ব্যাগের উদ্ভাবক ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক মোবারক আহমদ খান সম্প্রতি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন। দীর্ঘ গবেষণাজীবনে তাঁর ৭০০-এর বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, পেটেন্ট আছে ১২টি। সম্প্রতি তিনি বিজ্ঞানচিন্তাকে এক বিশেষ সাক্ষাৎকার দেন। এতে উঠে এসেছে তাঁর নানা গবেষণার কথা। তাঁর সঙ্গে কথা বলেছেন কাজী আকাশ।
আপনি সম্প্রতি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন। এই স্বীকৃতি পেয়ে আপনার অনুভূতি কেমন?
Visit mchezo.life for more information.
মোবারক আহমদ খান: যেকোনো স্বীকৃতি পাওয়াই খুশির ব্যাপার। বড় কোনো স্বীকৃতি পেলে তো আরও ভালো লাগে। এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি। এটা শুধু আমার স্বীকৃতি নয়, এর মাধ্যমে আমার কাজগুলোও স্বীকৃতি পেল। আরেকটি বড় ব্যাপার হলো, আরেকটু দায়িত্ব বেড়ে গেল। আমাকে আরও উন্নত কিছু করতে হলে আরও গভীরভাবে, নিবিড়ভাবে কাজ করতে হবে।
সোনালি ব্যাগ তৈরির ধারণা কীভাবে পেলেন? এটি উদ্ভাবনের শুরু থেকে প্রথম কার্যকর নমুনা তৈরি পর্যন্ত যাত্রাটা কেমন ছিল?
মোবারক আহমদ খান: ২০০২ সালে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ বা পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেয়। তখন আমি পলিমার নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করছিলাম। পাশাপাশি ২০০২ সাল থেকেই পাট থেকে পরিবেশবান্ধব ব্যাগ তৈরির গবেষণা শুরু করি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহকর্মী, শিক্ষার্থী ও গবেষকদের নিয়ে কাজটি এগিয়ে নিতে থাকি।
২০০২ সালে শুরু করা এই গবেষণার একটি সফল পর্যায়ে পৌঁছাতে ২০১৬ সাল পর্যন্ত সময় লেগেছে। দীর্ঘ ১৪ বছরের এই যাত্রায় আমার কয়েকজন পিএইচডি ও এমএসসি শিক্ষার্থী গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের অনেকেই এ বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। অবশেষে ২০১৬ সালে আমরা কাঙ্ক্ষিত উপাদানটি খুঁজে পাই। সেটি হলো পাটের সেলুলোজ। শুরুতে আমরা পাটের তন্তু নিয়ে কাজ করলেও পরে সেলুলোজকে উপযুক্ত কাঁচামাল হিসেবে চিহ্নিত করি।
আমার মনে হলো, সেলুলোজ হতে পারে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরির একটি চমৎকার কাঁচামাল। কারণ, পাটে প্রায় ৭০ শতাংশ সেলুলোজ থাকে। পৃথিবীর অন্য কোনো ফসলের মধ্যে এত বেশি সেলুলোজ পাওয়া যায় না। আমি মনে করি, এটি আমাদের জন্য সৃষ্টিকর্তার এক বিশেষ উপহার।
নিজের সম্ভাবনাকে কখনো সীমাবদ্ধ ভাববেন না—অধ্যাপক কামরুন্নাহার, অধ্যাপক, উদ্ভিদ শারীরতত্ত্ববিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সোনালি ব্যাগ কি প্রচলিত প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে? এটি কি পুনর্ব্যবহারযোগ্য, নাকি ব্যবহারের পর মাটিতে মিশে যাবে?
মোবারক আহমদ খান: সোনালি ব্যাগের পাশাপাশি পলিথিনের বিকল্প নিয়ে আরেকটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। বাজারে এখন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক নামে কিছু উপাদান পাওয়া যাচ্ছে। কিন্তু বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আর আমাদের তৈরি সেলুলোজভিত্তিক উপাদান এক জিনিস নয়। প্রচলিত প্লাস্টিকের বর্জ্য থেকে যেমন মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়, কিছু বায়োডিগ্রেডেবল প্লাস্টিক থেকেও দ্রুত মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে। এগুলো পরিবেশের জন্য তৈরি করতে পারে আরও বড় সমস্যা।
একসময় পলিথিন নিয়ে এত আলোচনা হতো না। কিন্তু এখন মাইক্রোপ্লাস্টিক নিয়ে সারা বিশ্বে উদ্বেগ বাড়ছে। বাজারে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক নামে যেসব উপাদান পাওয়া যাচ্ছে, সেগুলোর কিছু প্রচলিত পলিথিনের চেয়েও অনেক বেশি ক্ষতিকর।
আপনি দীর্ঘদিন ধরে এত ধরনের গবেষণা করছেন। আপনার গবেষণার পেছনে মূল প্রেরণা কী?
মোবারক আহমদ খান: আমার কাছে গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আশপাশের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধান খোঁজা। বিদেশ থেকে পিএইচডি করে অনেকেই দেশে ফিরে এসে প্রশ্ন করেন, এখন কী নিয়ে কাজ করব? আমি তাঁদের বলি, নিজের চারপাশে তাকান। আমাদের হাতের কাছেই অনেক সমস্যা রয়েছে। সেগুলোর সমাধান নিয়ে কাজ শুরু করা যায়। আমার নিজের গবেষণার ক্ষেত্রেও আমি সেটিই করেছি। যে সমস্যাটি চোখের সামনে দেখেছি, সেটি সমাধানের চেষ্টা করেছি। এ জন্য সব সময় দামি যন্ত্রপাতি বা অত্যাধুনিক গবেষণাগারের প্রয়োজন হয় না। অনেক সময় নিজের প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি নিজেই তৈরি করে নেওয়া সম্ভব। আমিও নিজের মতো করে প্রয়োজনীয় যন্ত্র তৈরি করে গবেষণা করেছি।
আমার গবেষণার ফল আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। তিন শতাধিক এমএসসি শিক্ষার্থীকে গবেষণায় তত্ত্বাবধান করেছি। আমার তত্ত্বাবধানে ২৪ জনের মতো গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গবেষণার স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। পরিবেশবিষয়ক কাজের জন্যও দেশ-বিদেশে পুরস্কার ও স্বীকৃতি পেয়েছি। এসব অর্জন আমাকে আরও কাজ করার অনুপ্রেরণা দেয়।
*লেখাটি ২০২৬ সালে বিজ্ঞানচিন্তায় নভেম্বর সংখ্যায় প্রকাশিতএখন পর্যন্ত মাত্র একজন রোগী অপটোজেনেটিকস থেকে সরাসরি উপকৃত হয়েছেন—গেওর্গ নাগেল, চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী