যেভাবে তৈরি হয় নতুন বই
· Prothom Alo
নতুন শিক্ষাবর্ষ সামনে রেখে শিক্ষার্থীদের জন্য নতুন বই তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মুদ্রণশ্রমিকেরা। প্রাথমিক, প্রাক্-প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বইয়ের পাশাপাশি এবারও তৈরি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষার বই। এসব বই তৈরির কাজ করছে চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় সাগরিকা প্রিন্টার্স। বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষার বই। এ জন্য প্রায় ১ লাখ ৪২ হাজার বইয়ের কার্যাদেশ পেয়েছেন তাঁরা। চাকমা, মারমা, গারো ও ত্রিপুরাসহ বিভিন্ন ভাষায় এসব বই তৈরি করা হচ্ছে
Visit grenadier.co.za for more information.
গাড়ি থেকে কাগজের রোলগুলো নামানো হয়েছে মেশিনে দেওয়া হয়েছে রোল প্রিন্ট হচ্ছে বইয়ের বিভিন্ন পাতামেশিন থেকে বইয়ের পাতা বের হওয়ার পর ভাঁজ করা হচ্ছে সারিবদ্ধভাবে বই রাখা হয়েছে মলাট লাগানো বই মেশিন থেকে বের হচ্ছেসরবরাহের জন্য বই প্যাকেট করা হচ্ছেতৈরি বই সরবরাহের জন্য নিয়ে যাচ্ছে