জার্মানির সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

· Prothom Alo

জার্মান বিজনেস কাউন্সিল ট্রাস্টের (জিবিসি) তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং সদস্যদের ব্যবসায়িক নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়েছিল ৮ নভেম্বর, ২০২৬ শনিবার দ্য ওয়েস্টিন ঢাকার গোল্ড রুমে। এই আয়োজনে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টিরা এবং জিবিসির সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি একত্র হয়েছিলেন। সভায় সংগঠনের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত ক্ষেত্রগুলোকে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

সভায় জিবিসির চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম কাউন্সিলের বার্ষিক কার্যক্রমের সাফল্য, বিধিবদ্ধ নিয়মকানুন পরিপালনের হালনাগাদ তথ্য এবং জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গৃহীত ভবিষ্যৎ উদ্যোগগুলো তুলে ধরেন। জিবিসি সদস্যরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন, যেখানে তাঁরা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কৌশল এবং শিল্প খাতে আসন্ন অংশীদারির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

Visit tr-sport.bond for more information.

বার্ষিক সাধারণ সভার পর জিবিসি একটি বিশেষ নৈশভোজের আয়োজন করে। এতে জার্মানির বাংলাদেশের রাষ্ট্রদূত রুডিগার লটজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল বক্তব্যে রুডিগার লটজ জার্মানি ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সমন্বয়ের ওপর জোর দেন। তিনি টেকসই উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বেসরকারি খাতে বিনিয়োগের ক্ষেত্রে উভয় পক্ষের জন্য বিদ্যমান সুযোগগুলোর ওপর আলোকপাত করেন। জিবিসি চেয়ারম্যান রাষ্ট্রদূত, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। তিনি জার্মান ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় করপোরেট অংশীজনদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার ক্ষেত্রে কাউন্সিলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পারস্পরিক মতবিনিময় ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Read full story at source