অভিজ্ঞদের পাশাপাশি সদ্য স্নাতকদেরও চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে
· Prothom Alo

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের অপারেশনস ডিভিশনে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্তানুযায়ী অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি সদ্য স্নাতক পাস (ফ্রেশার) প্রার্থীরাও পদটিতে আবেদন করতে পারবেন।
Visit michezonews.co.za for more information.
পদের নাম
অফিসার, অপারেশনস ডিভিশন (গ্রেড: প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে)।
শিক্ষাগত যোগ্যতা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সন্তোষজনক ফলাফলসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সদ্য স্নাতক পাস প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে।
৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই প্রকাশ সম্ভবঅভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও (ফ্রেশার) আবেদন করা যাবে। প্রার্থীর মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ব্যাংকিং ও আর্থিক সফটওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। এ ছাড়া অভ্যন্তরীণ ও বাহ্যিক গ্রাহকদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার মতো চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫কাজের ধরন ও কর্মস্থল
—চাকরির ধরন: ফুল টাইম।
—কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে (তবে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে)।
—আগ্রহী চাকরিপ্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। কেবল বাছাইকৃত প্রার্থীদের সঙ্গেই নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে। নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই ব্র্যাক ব্যাংক কোনো ধরনের ফি গ্রহণ করে না। যেকোনো ধরনের ব্যক্তিগত তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৬।
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন