পিরোজপুরে এক যুগ ধরে বেহাল সেতু, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ
· Prothom Alo

বাড়ি মেরামতের জন্য বালু কিনেছিলেন পিরোজপুর সদর উপজেলার ঝাউতলার বাসিন্দা শাহে আলম। বালু বাড়িতে নেওয়ার জন্য ভ্যানও ভাড়া করেছিলেন। বিপত্তি ঘটল ঝাউতলা সেতুতে আসার পর। ভাঙাচোরা এই সেতু দিয়ে ভ্যান চলাচলের উপায় নেই। সেতুর সামনে ভ্যান থেকে প্রথমে বালুর বস্তাগুলো নামানো হয়। এরপর শ্রমিক ডেকে প্রতিটি বস্তা অন্য পাশে নিতে হয়েছিল তাঁকে।
Visit playerbros.org for more information.
গত ৩০ অক্টোবর পিরোজপুর সদর উপজেলার ঝাউতলা বাজার এলাকায় কথা হয় শাহে আলমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘কী আর করমু, আমাগো দুর্ভোগের শ্যাষ নাই। এইভাবে সব মালামাল নেওন যে কত কষ্টের, হেইডা আমরাই বুঝি।’
শুধু শাহে আলম নন, প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে পিরোজপুর সদর উপজেলার ১২টি গ্রামের মানুষকে। এক যুগের বেশি সময় ধরে সেতুটির সংস্কারকাজ না করায় বেহাল হয়ে পড়েছে। স্থানীয় লোকজন নড়বড়ে সেতুর ওপর কাঠ বিছিয়ে কোনো রকমে হাঁটাচলার ব্যবস্থা করেছেন।
পিরোজপুর সদর উপজেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ঝাউতলা এলাকায় সেতুটির অবস্থান। ৩০ বছর আগে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৪৫ মিটার ও প্রস্থ ২ দশমিক ৫৯ মিটার। সেতুটির পশ্চিম প্রান্তে উত্তর শংকরপাশা এবং পূর্ব প্রান্তে বাঁশবাড়িয়া, দক্ষিণ শংকরপাশা, কালিকাঠী, পাঙ্গাসিয়া, চিথলিয়া, দক্ষিণ গাজীপুর, রাইনখালী, বাদোখালী, বাদুরা, হরিণা ও হরিণা গাজীপুর গ্রাম। গ্রামগুলোর ১৬ হাজার মানুষকে উপজেলা শহরে যেতে সেতুটি ব্যবহারে ভোগান্তি পোহাতে হয়। কৃষিপণ্যসহ বিভিন্ন মাল পরিবহনে পাঁচ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে তাঁদের উপজেলা শহরে যেতে হয়।
সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। সেতুর ওপর দিয়ে কেউ হেঁটে গেলেই ঝনঝন শব্দ হয়, কেঁপে ওঠে পুরো সেতু।
স্থানীয় অটোরিকশাচালক শামীম বলেন, ‘ভাঙা ব্রিজের কারণে গাড়ি নিয়ে ওই পাড়ে যাইতে পারি না।’
সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও ভাঙা অংশের ওপর সুপারিগাছ ও কাঠের খণ্ড জোড়া লাগানো হয়েছে। আবার কোথাও সেতুর স্ল্যাব ভেঙে বেরিয়ে আছে লোহার রড। সেতুর ওপর দিয়ে কেউ হেঁটে গেলেই ঝনঝন শব্দ হয়, কেঁপে ওঠে পুরো সেতু।
স্থানীয় বাসিন্দা ফারজানা আক্তার বলেন, তাঁর বড় মেয়ে সেতুর ওপারে জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। মেয়েকে নিয়ে প্রতিদিন ভাঙা সেতু পার হতে হয়। ছোট মেয়েকে সেতুর ওপারের কোনো স্কুলে ভর্তি করাবেন না।
মো. মজিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী, এলজিইডি পিরোজপুর কার্যালয়ঝাউতলা সেতুটি সংস্কারের জন্য ইতিমধ্যে ঢাকায় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে সেতুর সংস্কারকাজ করা হবে।ফারজানা আক্তার বলেন, ‘আমার শাশুড়ির বয়স প্রায় ৯০ বছর। তাঁকে চিকিৎসকের কাছে নিতে হলে অটোরিকশা থেকে নামিয়ে কোলে করে সেতু পার করতে হয়। এরপর আবার অন্য পাশে গিয়ে অটোরিকশা নিতে হয়। এভাবেই আমাদের জীবন চলছে।’
সেতুটি দিয়ে আগে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, রিকশা, টেম্পো, মোটরসাইকেল ও সাইকেল চলাচল করত। বর্তমানে সেতুটি এতে বেহাল যে কোনো যানবাহন চলাচলের উপায় নেই।
সেতুটির এক থেকে তিন কিলোমিটারের মধ্যে হরিণা আবদুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়, হরিণা গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইতুল হুদা দাখিল মাদ্রাসা আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী যাতায়াতে সেতুটি ব্যবহার করে থাকে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঝাউতলা সেতুটি সংস্কারের জন্য ইতিমধ্যে ঢাকায় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে সেতুর সংস্কারকাজ করা হবে।