ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রী

· Prothom Alo

দেশে বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ এখন মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। মন্ত্রী আরও বলেন, ‘ডায়াবেটিস একটা নীরব ঘাতক রোগ এখন আর না। বেশির ভাগ মানুষের এখন ডায়াবেটিস।’

দেশে ডায়াবেটিসের ব্যাপকতা তুলে ধরে এভাবেই উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী । আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে ‘ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ’শীর্ষক এক গোলটেবিল বৈঠকে স্বাস্থমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ বৈঠকের আয়োজন করে। প্রচার সহযোগী প্রথম আলো।

Visit newsbetsport.bond for more information.

ডায়াবেটিসের জটিলতা তুলে ধরে মন্ত্রী বলেন, এ রোগে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ থাকলে যেকোনো সময় স্ট্রোক হতে পারে। এসব জটিলতায় অনেক রোগীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকেরা তাঁকেও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন।

তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি মানুষের উদ্দেশে বলেন, চিকিৎসকদের পরামর্শ মেনে চললে এবং ব্যক্তিগতভাবে সচেতন হলে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। জটিলতা গুরুতর পর্যায়ে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি একটি এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চায় বলে তিনি প্রথমবারের মতো শুনেছেন। এ উদ্যোগে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

অসংক্রামক নানা রোগ যেমন নারীদের স্তন ক্যানসার, জরায়ুর ক্যানসার, অন্ত্রের ক্যানসার, নাক-কান-গলার ক্যানসার ও মস্তিষ্কের ক্যানসারের কথা বলেন মন্ত্রী। তাঁর ভাষ্য, অনেক রোগী গুরুতর অবস্থায় চিকিৎসা নিতে আসছেন। তাঁদের অনেকে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। এসব রোগ মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সচেতন ও সক্রিয় হতে হবে।

Read full story at source