সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo
শুভ সন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
Visit bettingx.bond for more information.
স্যরি, সবাইকে খুশি করতে পারিনি
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানদেশেই ভ্যানিলার চাষ শুরু, বিশ্ববাজারে এক কেজির দাম ৩০ হাজার টাকা
সুখবর হলো, দেশেই এখন ভ্যানিলার বাণিজ্যিক উৎপাদনের চেষ্টা চলছে। ২০১৯ সালে বগুড়ায় অনেকটা শখের বশে পরীক্ষামূলকভাবে ভ্যানিলার চাষ শুরু হয়। এখন ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, রংপুর, দিনাজপুর, সিলেট, পার্বত্য চট্টগ্রামসহ কয়েকটি স্থানে ভ্যানিলা চাষ করছেন উদ্যোক্তারা। এখনো বাণিজ্যিক উৎপাদনে যেতে পারেননি চাষিরা। বর্তমানে বিশ্ববাজারে এক কেজি ভ্যানিলা ২৫০ ডলারের (৩০ হাজার টাকা) আশপাশে বিক্রি হচ্ছে। বিস্তারিত পড়ুন...
ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে
টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাচ্ছেন ডিবি কর্মকর্তারাক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়ুন...
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পরীমনিব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত এ আদেশ দেন। বিস্তারিত পড়ুন...
ডেমোক্র্যাটদের অভিনন্দন, ভেটো ক্ষমতার কথাও মনে করিয়ে দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনন্দন জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মনে হয়, তারা আমার সঙ্গে কাজ করতে চাইবে। তা না হলে আমি সবকিছুতেই ভেটো দেব। আর তারা নিশ্চয়ই সেটা চাইবে না।’ বিস্তারিত পড়ুন...
জানুয়ারিতে বাংলাদেশে আসতে রাজি ভারত
ভারত ক্রিকেট দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছে ২০২২ সালেদুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণেই যা একটু অনিশ্চয়তা। সেটি যদি এবার দূর হয়ে যায়, তবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে তিন ওয়ানডে ও তিন টি–টুয়েন্টির অপেক্ষমাণ সিরিজটি খেলতে বাংলাদেশে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। বিস্তারিত পড়ুন...