বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
· Prothom Alo

১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন চলছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে নিবন্ধন।
ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের ওয়েবসাইটে bdpho.org গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের সময় প্রতিযোগীর নাম, স্কুলের নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি অবশ্যই যুক্ত করতে হবে। নিবন্ধনের সময় ৩০ মার্চ ২০২৬ সাল পর্যন্ত শ্রেণি অনুযায়ী নিবন্ধন করতে হবে।
Visit asg-reflektory.pl for more information.
১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা এ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বি ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা সি ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ডি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।
নিবন্ধনের জন্য ফি হিসেবে জমা দিতে হবে ৩৬০ টাকা। ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যু থেকে Registration অপশন সিলেক্ট করলে নিবন্ধন ফর্মে নিয়ে যাবে। নিবন্ধন ফর্মে সকল তথ্য সঠিকভাবে দেয়ার পরে Complete Registration বাটনে ক্লিক করতে হবে। যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে Confirm Registration বাটনে ক্লিক করলে পেমেন্ট ফর্মে নিয়ে যাবে। অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলে নিবন্ধন সম্পন্ন হবে। এই নিবন্ধন ফি শুধুমাত্র আঞ্চলিক পর্বের জন্য। একই নম্বর থেকে একাধিক নিবন্ধন ফি পরিশোধ করতে হলে কমপক্ষে ১০ মিনিট বিরতি দিয়ে চেষ্টা করতে হবে।
৬৪ জেলায় হচ্ছে বেগম খালেদা জিয়া গার্লস ম্যাথ অলিম্পিয়াড ২০২৭নিবন্ধন সম্পন্ন হওয়ার পর প্রতিযোগী তার নিবন্ধিত মোবাইল নম্বরে ম্যাসেজের মাধ্যমে নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড পেয়ে যাবে। এই নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড প্রতিযোগীকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। নিজের প্রোফাইলে প্রবেশ ও কোন পরিবর্তনের জন্য নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। যেহেতু নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড মোবাইল ফোনে পাঠানো হবে, সেক্ষেত্রে মোবাইল নম্বর নির্বাচনের বিষয়ে খেয়াল রাখা জরুরি। নিবন্ধনের সময় কোনো সমস্যা হলে বা নিবন্ধনের পরে ম্যাসেজ না পেলে [email protected] এ সমস্যা জানিয়ে ই-মেইল করলে সমস্যা সমাধান করা হবে।
আঞ্চলিক পর্ব সরাসরি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং আঞ্চলিক বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে বিজয়ী শিক্ষার্থীদের ট্রেনিং ক্যাম্পে ডাকা হবে। আগের এশিয়ান ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সরাসরি জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা সরাসরি জাতীয় ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে।
এ বছর ৫ জন প্রতিযোগীকে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ৫৭তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হবে। এছাড়াও এ বছর ৮ জনকে থাইল্যান্ডে অনুষ্ঠেয় ২৭তম এশিয়ান ফিজিকস অলিম্পিয়াডে ও ৫ জনকে ১১তম ইউরোপিয়ান ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য মনোনীত করা হতে পারে।
উল্লেখ্য, দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিকস অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড।
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জ্যোতির্বিজ্ঞান কর্মশালা অ্যাস্ট্রোভার্স