রাউজানে আরও ৫টি পাঠাগার উদ্বোধন
· Prothom Alo

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ২৮টি বুক কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে রাউজান বন্ধুসভা। ‘অপেক্ষার আড্ডায় বইয়ের সভা’ নামে এসব বুক কর্নার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের চেম্বারে স্থাপন করা হচ্ছে। সেখানে প্রথমা প্রকাশনসহ বিভিন্ন প্রকাশনীর বই রাখা হবে। গত সপ্তাহে পাঁচটি বুক কর্নারের উদ্বোধন করা হয়েছিল।
Visit newssport.cv for more information.
১ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত আরও ৫টি বুক কর্নার উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ২৮টি কর্নারের মধ্যে ১০টি কর্নার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। দুপুরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আরও চারটি বেসরকারি হাসপাতালে এগুলো উদ্বোধন করা হয়।
প্রথম আলোর ২৮ বছর পূর্তিতে রাউজানে ২৮টি পাঠাগার।প্রতিষ্ঠাবার্ষিকীর ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে রাউজান বন্ধুসভা এবার পাঠাগার স্থাপনের উদ্যোগ নেয়। বাকি ১৮টি পাঠাগার উপজেলার ১৪টি ইউপি কার্যালয় ও মানুষের সমাগমস্থলে নভেম্বর মাসজুড়ে স্থাপন করা হবে। এর মধ্যে ১০টি পাঠাগারে প্রথমা প্রকাশনীর ৫০০-এর বেশি বই রাখা হয়েছে। আছে অন্য প্রকাশনীর বইও।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি নিউ লাইফ হাসপাতালে বুক কর্নার উদ্বোধন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। রাউজান বন্ধুসভার সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও টিবলু কান্তি দে, নিউ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আরমান আহমেদ চৌধুরী, প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন ও রাউজান বন্ধুসভার সহসভাপতি এম সায়মন।
প্রথম আলোর ২৮ বছর পূর্তিতে রাউজানে ২৮টি পাঠাগার।সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী, অর্থ সম্পাদক ইমন দাশ, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণ কলি দাশ গুপ্ত, বন্ধু সাবিনা ইয়াসমিন, স্মরণ বড়ুয়া, শহিদুল ইসলাম ও মুহাম্মদ ফাহিম প্রমুখ।
বন্ধুরা জানান, চিকিৎসাসেবা নিতে আসা রোগী, তাঁদের স্বজন ও অন্য সেবাগ্রহীতাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে অপেক্ষার সময়টুকু বই পড়ে কাটানোর সুযোগ তৈরি করাও এর উদ্দেশ্য।
প্রথম আলোর ২৮ বছর পূর্তিতে রাউজানে ২৮টি পাঠাগার।বুক কর্নারগুলো স্থাপনে বন্ধুসভার সদস্যরা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। কেউ বইয়ের তাক তৈরি করে দিচ্ছেন, কেউ বই দিচ্ছেন, আবার কেউ বই সংগ্রহ করে আনছেন। বন্ধুসভার উপদেষ্টারাও বই কিনে দিচ্ছেন। কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষও নিজেদের উদ্যোগে বই দিয়ে বুক কর্নার সাজিয়ে দিচ্ছে।
প্রথম আলোর ২৮ বছর পূর্তিতে রাউজানে ২৮টি পাঠাগার।এ বিষয়ে রাউজান বন্ধুসভার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, বুক কর্নার স্থাপনের পুরো উদ্যোগ বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যদের নিজেদের। সদস্যদের কেউ এক হাজার, কেউ দুই হাজার টাকার বই দিয়েছেন। উপদেষ্টাদের কেউ তিন হাজার, কেউ পাঁচ হাজার, আবার কেউ ১০ হাজার টাকার বই দান করেছেন। এ ছাড়া বন্ধুসভার সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান নিজ উদ্যোগে ১০টি বইয়ের তাক তৈরি করে দিয়েছেন।
সাংগঠনিক সম্পাদক, রাউজান বন্ধুসভা