আবারও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

· Prothom Alo

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাতটা থেকে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা।

Visit michezonews.co.za for more information.

এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকেরা।

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একদল শ্রমিক জড়ো হন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁদের সঙ্গে আরও কিছু লোকজন যোগ দেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তাঁর দাবি, কিছুসংখ্যক শ্রমিকের সঙ্গে বহিরাগত লোকজন জড়ো হয়ে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন।

যানজটের মধ্যে বিজিবির টহল দলকেও দেখা গেছে

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে আজ থেকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাঁদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন।

এর আগে গতকাল রোববার সকাল থেকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ, সফিপুর বাজার, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু হয়। দিনভর উত্তেজিত পরিস্থিতির মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুটের গুদাম ও পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হন। দিনভর বিক্ষোভ, অবরোধ ও সহিংসতার কারণে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। প্রায় ছয় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৯ জন গ্রেপ্তার: পুলিশ

পুলিশ জানায়, শ্রমিকদের আন্দোলনে বহিরাগতদের অংশগ্রহণ ও উসকানি দেওয়ার অভিযোগও সামনে এসেছে। গতকাল কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলনে সরাসরি অংশ নেওয়া ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গাজীপুর জেলা ও মহানগর পুলিশ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে।

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা

Read full story at source