৬৪ জেলায় হচ্ছে বেগম খালেদা জিয়া গার্লস ম্যাথ অলিম্পিয়াড ২০২৭

· Prothom Alo

মেয়েদের গণিতচর্চায় আগ্রহী করে তুলতে এবং গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে দেশজুড়ে আয়োজিত হচ্ছে বেগম খালেদা জিয়া গার্লস ম্যাথ অলিম্পিয়াড ২০২৭। ইতিমধ্যে শুরু হয়েছে নিবন্ধন, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ গার্লস ম্যাথমেটিকস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অলিম্পিয়াডে দেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা অংশ নেওয়ার সুযোগ পাবে।

Visit esporist.org for more information.

দেশের ৬৪টি জেলার শিক্ষার্থীদের জন্য থাকবে আঞ্চলিক পর্বে অংশ নেওয়ার সুযোগ। এসব পর্বের মাধ্যমে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে তাঁদের উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য প্রস্তুত করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। এর মধ্যে রয়েছে ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড।

শিক্ষার্থীরা প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিভাগে অংশ নিতে পারবে। প্রাইমারি বিভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। জুনিয়র বিভাগে অংশ নেবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। সেকেন্ডারি বিভাগের জন্য রয়েছে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে হায়ার সেকেন্ডারি বিভাগে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের পদক

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভাগ নির্ধারণ করা হবে ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত শ্রেণী বিবেচনায়। তাই ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের নিবন্ধন ফর্মে একাদশ শ্রেণি নির্বাচন করতে হবে। তবে ২০২৬ সালে এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে না।

জাতীয় অলিম্পিয়াডে ভালো ফল করা শিক্ষার্থীদের জাতীয় গণিত ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া বছরের বিভিন্ন সময়ে আবাসিক ও অনাবাসিক ক্যাম্পের আয়োজন করা হবে। প্রাথমিক ও আঞ্চলিক পর্বে ভালো ফল করা শিক্ষার্থীদেরও এসব ক্যাম্পে আমন্ত্রণ জানানো হতে পারে।

এই অলিম্পিয়াডে অংশ নিতে কোনো নিবন্ধন ফি লাগবে না। আগ্রহী শিক্ষার্থীদের আয়োজকদের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬।

এই আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ টেলিভিশন।

অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন

Read full story at source