পোশাকের ছবিতে কাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন সোনম কাপুর

· Prothom Alo

ভারতীয় ফ্যাশনজগতের প্রভাবশালী ডিজাইনার রোহিত বাল মারা গেছেন ২০২৪ সালের নভেম্বর। বয়স হয়েছিল ৬৩ বছর। তবে তাঁর স্বতন্ত্র নকশাশৈলী ও সৃষ্টিশীলতা এখনো ফ্যাশনপ্রেমীদের মনে জায়গা দখল করে আছে। ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি নিজের ফেসবুক পেজে এই প্রয়াত ডিজাইনারের পোশাক পরা কিছু ছবি শেয়ার করেছেন। রোহিত বালের সৃষ্টিশীলতা ও নকশার প্রতি তাঁর ভালোবাসার প্রকাশ এসব ছবি

Visit h-doctor.club for more information.

ছবির পোশাকটি পরে সোনাম ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র‍্যাম্পে হেঁটেছিলেন। সেই সময়ের তোলা ছবিগুলোই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেনপরনে ছিল সাদা ও হাতির দাঁতের রঙের মিশেলে তৈরি মেঝে ছোঁয়া কুঁচি দেওয়া গাউনগাউনের ওপর পরেছিলেন ফুল ও পাখির নকশায় সূক্ষ্ম কারুকাজ করা লম্বা জ্যাকেটসিঁথি করে আঁচড়ানো পরিপাটি খোঁপা, গোঁজা ছিল উজ্জ্বল লাল গোলাপ। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর সঙ্গে ঐতিহ্যবাহী নকশার নজরকাড়া গয়নাপোশাক ও সাজের প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছিল রোহিত বালের নকশার নিজস্ব বৈশিষ্ট্য ও নান্দনিকতানিউইয়র্কে মাসাবার পরনে লাল পাড় সাদা রঙের পোশাকটি কি শাড়ি, নাকি অন্য কিছু

Read full story at source