প্রথম আলোর ২৮ বছরে রাউজানে ২৮ পাঠাগার, উদ্বোধন হলো ৪টি

· Prothom Alo

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে উপজেলার ২৮টি স্থানে পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের রাউজান বন্ধুসভা। প্রথম ধাপে ২৬ অক্টোবর নোয়াপাড়া পথেরহাট ও পাহাড়তলীর চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চারটি পাঠাগার স্থাপন ও উদ্বোধন করা হয়।

Visit h-doctor.club for more information.

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এসব পাঠাগারের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম। রাউজান বন্ধুসভার সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।

রাউজান বন্ধুসভার একটি ভালো কাজ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া, বিসিসিইউএল হাসপাতালের চেয়ারম্যান শাসন রক্ষিত, সাবেক কলেজ উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, পাইওনিয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. রাসেল ফরিদ, কসমিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, সাবেক ব্যাংকার মহিউদ্দিন মুকুট, প্রবাসী সংগঠক নাসিম উদ্দিন আকাশ, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ মজিবুর রহমান, মেঘনা ব্যাংক শাখা ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, চিকিৎসক দিদারুল আলম, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও টিবলু কান্তি দে, পাইওনিয়ার হাসপাতালের ব্যবস্থাপক মুহাম্মদ ওসমান, জেলা গাউসিয়া কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

রাউজান বন্ধুসভার একটি ভালো কাজ।

বন্ধুসভার বন্ধুরা জানান, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসকের চেম্বারে আসা রোগী, রোগীর স্বজন ও সেবাগ্রহীতাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ পাঠাগার স্থাপন। চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অপেক্ষার সময়ে বই পড়ার সুযোগ তৈরি করে দেওয়াও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এ কার্যক্রম রাউজান বন্ধুসভার নিজস্ব একটি উদ্যোগ। বন্ধুরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে এই ২৮টি পাঠাগার স্থাপন করছে। কোনো বন্ধু বইয়ের তাক বানিয়ে দিয়েছেন। কোনো বন্ধু বই দিয়েছেন। আবার কোনো বন্ধু বই সংগ্রহ করে এনে দিয়েছেন। উপদেষ্টাদের কেউ কেউ বই কিনে দিয়েছেন। আবার কোনো বন্ধু বইয়ের তাক সাজানোর কাজ করেছেন। এ ছাড়া কিছু কিছু হাসপাতাল কর্তৃপক্ষও নিজে থেকে বই দিয়ে সাজিয়ে দিয়েছে বন্ধুসভার পাঠাগার।

রাউজান বন্ধুসভার একটি ভালো কাজ।

প্রথম ধাপে ১৫টি পাঠাগার স্থাপনের কাজ অক্টোবর মাসের মধ্যেই শেষ করা হবে। বাকিগুলো নভেম্বর মাসজুড়ে নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠা করা হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাউজান বন্ধুসভার বন্ধু এম সায়মন, প্রিয়ম দে, বকুল বড়ুয়া, নুরুল ইসলাম, কাজী মোহাম্মদ শিহাবুদ্দিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন, আবু তাহের, পাভেল চৌধুরী, মুহাম্মদ রায়হান ইসলাম, প্রবাল বিশ্বাস, জয় দাশগুপ্ত, রিপা আকতার, শাওরিন মজুমদার প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক, রাউজান বন্ধুসভা

Read full story at source