নিবন্ধন শেষ, এক হাজার বন্ধুকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি
· Prothom Alo

আগামী ১১ নভেম্বর প্রতিষ্ঠার ২৮ বছরে পা রাখছে প্রথম আলো বন্ধুসভা। এ উপলক্ষে ১৩ নভেম্বর, শুক্রবার ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের এ আয়োজনে বন্ধুত্ব, সম্প্রীতি, তারুণ্য ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্যাপিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের স্লোগান ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’।
সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বন্ধুসভা থেকে অন্তত এক হাজার সক্রিয় বন্ধু, অ্যালামনাই, শুভানুধ্যায়ী, আমন্ত্রিত অতিথি, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। এরই মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক আয়োজন, মতবিনিময় ও নানা অংশগ্রহণমূলক কার্যক্রমে ভরপুর থাকবে পুরো দিন।
Visit esporist.com for more information.
অনুষ্ঠানে থাকছে আনন্দ আয়োজন, সাংগঠনিক সভা, কর্মশালা, খেলাধুলা ও পুনর্মিলন। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে সম্মাননা। এর মধ্যে রয়েছে ‘বৃক্ষরোপণে সেরা দশ’, ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বর্ষসেরা দশ বন্ধুসভা’ পুরস্কার। এ ছাড়া প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ কর্মসূচিরও সম্মাননা দেওয়া হবে।
এই আয়োজনে বিউটি পার্টনার হিসেবে থাকছে স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক ও হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ। পুরো আয়োজনে সহযোগী হিসেবে থাকছে প্রবাসী পল্লী গ্রুপ।