পথচারী ও চালকের সচেতনতা বাড়াতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগ
· Prothom Alo

আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে সারা দেশে একযোগে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। ২২ অক্টোবর আয়োজিত এই কর্মসূচিতে ক্লাবের ৮৪টি গ্রুপ অংশগ্রহণ করে। ইয়ামাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
Visit afnews.co.za for more information.
কর্মসূচির অংশ হিসেবে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মোটরসাইকেল আরোহী, গণপরিবহনচালক, পথচারীসহ সাধারণ মানুষের কাছে নিরাপদ সড়কের বার্তা পৌঁছে দেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কে গতিরোধক রং করে সেগুলো চালকদের কাছে আরও দৃশ্যমান করার উদ্যোগ নেন ওয়াইআরসি সদস্যরা। এসব কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং দায়িত্বশীল সড়ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।