ব্র্যাক ব্যাংকে ৯ শতাংশ সুদে ঋণ স্থানান্তরের সুযোগ, বাড়তি খরচ নেই

· Prothom Alo

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা ব্যক্তিগত ঋণ (পারসোনাল লোন) ও আবাসন ঋণ (হোম লোন) কম সুদে কেনার (টেকওভার) ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই বিশেষ অফারের আওতায় প্রথম বছরে ৯ শতাংশ সুদ দিতে হবে গ্রাহকদের। একই সঙ্গে ঋণটি স্থানান্তর করতে কোনো খরচ দিতে হবে না।

মূলত রিটেইল বা খুচরা ঋণের স্থিতি বাড়াতে এই উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে ব্যাংকটি। যেকোনো শাখা বা ওয়েবসাইটে নাম–পরিচয় দিয়েই এ জন্য আবেদন করা যাবে।

Visit sportfeeds.autos for more information.

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা জানান, যেসব গ্রাহকের অন্য ব্যাংকে উচ্চ সুদে ব্যক্তিগত ও আবাসন ঋণ রয়েছে, তারা কোনো খরচ ছাড়াই ৯ শতাংশ সুদে ব্র্যাক ব্যাংকে ঋণ স্থানান্তরের সুযোগ পাবেন। এর ফলে তাঁদের প্রতি মাসের কিস্তি খরচ অনেকাংশে কমে যাবে।

জানা যায়, ব্র্যাক ব্যাংকের ব্যক্তি (রিটেইল) হিসাবে আমানত রয়েছে ৫৩ হাজার কোটি টাকা, যদিও মোট আমানত এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে ভোক্তা ঋণ প্রায় ১৪ হাজার কোটি টাকা।

ব্যাংকটি জানায়, টেকওভার প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকেরা তাঁদের বিদ্যমান ঋণের সমপরিমাণ অর্থ স্থানান্তরের পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত বা ‘টপ-আপ’ ঋণের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

এর আগে ব্যাংক এশিয়াও একইভাবে ৯ শতাংশ সুদে গাড়ি ও আবাসন ঋণ কেনার ঘোষণা দেয়। প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকও অন্য ব্যাংকের ঋণ কিনছে।

যেভাবে নির্ধারিত হবে সুদহার

বর্তমানে ব্যাংক ভেদে ব্যক্তিগত ও আবাসন ঋণের সুদ হার ৯ থেকে ১২ শতাংশ পর্যন্ত। ব্র্যাক ব্যাংকের এই বিশেষ সুবিধার আওতায় প্রথম বছর ৯ শতাংশ স্থির সুদে ঋণ পাওয়া যাবে। তবে দ্বিতীয় বছর থেকে ঋণের ধরন অনুযায়ী সুদহার পরিবর্তনশীল (ভেরিয়েবল) হবে। সেক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত ‘বেস রেট’ বা ভিত্তি হারের সঙ্গে ১ শতাংশ মার্জিন যোগ করে নতুন সুদহার নির্ধারণ করা হবে। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে প্রথম বছর শেষে প্রতি ১ বছর পরপর এবং গৃহঋণের ক্ষেত্রে প্রথম বছর শেষে প্রতি ৬ মাস পরপর সুদহার পরিবর্তন হবে।

কোনো গ্রাহক যদি চলতি বছরের নভেম্বরে ব্র্যাক ব্যাংকে ঋণ স্থানান্তর হয়, তবে প্রথম এক বছর অর্থাৎ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত তাঁর সুদের হার ৯ শতাংশেই স্থির থাকবে। ২০২৭ সালের অক্টোবর যদি ব্র্যাক ব্যাংকের বেস রেট দাঁড়ায় ৮ দশমিক ৮০ শতাংশ, তবে পরবর্তী মেয়াদের জন্য তাঁর ঋণের সুদের হার হবে ৯ দশমিক ৮০ শতাংশ (৮ দশমিক ৮০ শতাংশ বেস রেট + ১ শতাংশ মার্জিন)।

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা জানান, যেসব গ্রাহকের অন্য ব্যাংকে উচ্চ সুদে ব্যক্তিগত ও আবাসন ঋণ রয়েছে, তারা কোনো খরচ ছাড়াই ৯ শতাংশ সুদে ব্র্যাক ব্যাংকে ঋণ স্থানান্তরের সুযোগ পাবেন। এর ফলে তাঁদের প্রতি মাসের কিস্তি খরচ অনেকাংশে কমিয়ে যাবে, যা পুরো পরিবারকে স্বান্তিতে রাখতে সহায়তা করবে।

Read full story at source