সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১৩ অক্টোবর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit biznow.biz for more information.

আহসান মঞ্জিলে ৫টি সিন্দুক, ২টি খোলা হয়েছিল, ৩টিতে কী আছে জানে না কেউ

আহসান মঞ্জিল

ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিল এখন জাদুঘর। সেখানকার ৯ নম্বর গ্যালারিতে রাখা আছে নবাববাড়ির পাঁচটি লোহার সিন্দুক। একসময় সিন্দুকগুলো নবাব পরিবারের কেন্দ্রীয় ভল্ট বা ব্যক্তিগত কোষাগার হিসেবে ব্যবহৃত হতো। পাঁচটির মধ্যে তিনটি সিন্দুক এখনো খোলা হয়নি। ফলে সেগুলোর মধ্যে কী আছে, তা নিয়ে রয়েছে কৌতূহল। সিন্দুকগুলো নিয়ে নানা গল্পও প্রচলিত আছে পুরান ঢাকায়।
বিস্তারিত পড়ুন...

সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ

সাবেক সেনা কর্মকর্তা বিজয় দেবাশীষ নারায়ণ পাল ও কাজী গুলশান আরা

সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ পাল ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন...

ভারতে বিক্ষোভকারীদের দমন–পীড়নের পরও আন্দোলন চলছে, এরপর কী হতে পারে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় এক আন্দোলনকারীকে আটক করে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। নয়াদিল্লি, ভারত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। ব্যাপক ধরপাকড়ের এক দিন পর গতকাল রোববারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে। বিস্তারিত পড়ুন...

চুয়েটকে কি আরও উত্তপ্ত পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হলো না

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন নতুন উপাচার্য। উপাচার্যের সঙ্গে তাঁর দপ্তরে প্রবেশ করেন ছাত্রদল নেতারা। আজ সকালে তোলা

রাজধানী ঢাকা থেকে দেশের এক প্রান্তে, চট্টগ্রাম শহর থেকেও ২৫ কিলোমিটার দূরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এমন ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিয়ে হয়তো নাগরিক সমাজে খুব একটা আলোচনা নেই। ধরুন তো, আজ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েটে এমন ঘটনা ঘটত, কেমন তোলপাড় হতো? বিস্তারিত পড়ুন...

মেসির চোখে ফুটবলে ভবিষ্যতের ১০ তারকা

মেসি খুঁজে বের করেছেন ভবিষ্যতের ১০ ফুটবল তারকাকে।

মেসির তালিকায় জায়গা পাওয়া মানেই ভবিষ্যতের মহাতারকা হয়ে যাওয়া নয়। ফুটবলের ইতিহাসে কত বিস্ময়বালক এসেছেন, যাঁরা কৈশোরে আকাশ ছুঁয়েও পরে হারিয়ে গেছেন বিস্মৃতির অন্ধকারে। আবার কেউ কেউ প্রত্যাশার চেয়েও অনেক দূর এগিয়ে গেছেন। এই ১০ জনের ভাগ্যে কী আছে, সময়ই বলবে। বিস্তারিত পড়ুন...

Read full story at source