জার্মান পর্যটকের ল্যাপটপ তিন দিন পর উদ্ধার
· Prothom Alo

নাটোর স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
Visit betsport.cv for more information.
এ ঘটনায় অন্তর কুমার সাহা (২০) নামের এক তরুণকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন তিনি। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগে থাকা ল্যাপটপ ও ক্যামেরা রেখে যান। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগটি আর পাননি।
পরে ক্রিল জানতে পারেন, ব্যাগটি যাঁর কাছে রেখেছিলেন, তিনি রেলওয়ের কেউ নন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি: সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে খুঁজছে পুলিশচুরি যাওয়া ল্যাপটপ, ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী রেলওয়ে থানায়আজ রাত পৌনে ১০টার দিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিদেশি পর্যটকের ল্যাপটপটি চুরি হওয়ার পর থেকে পুলিশের সব কটি ইউনিট একযোগে কাজ করছিল। শনিবার রাতেও ল্যাপটপটি উদ্ধারের জন্য নাটোর পুলিশের একটি দল লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ সন্ধ্যার পর ল্যাপটপটির সন্ধানে সদর থানার একটি দল শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোরে যায়। সেখানে অন্তর কুমার সাহা নামের এক তরুণ পুলিশকে জানান, তাঁর বাবা একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে ওই মহল্লায় তাঁর বাড়ি থেকে ল্যাপটপটি পুলিশ উদ্ধার করে। পরে রাত পৌনে ১০টার দিকে ল্যাপটপসহ ওই তরুণকে সদর থানায় আনা হয়।
ওসি মনসুর রহমান জানান, যাচাই–বাছাই করে ল্যাপটপটি ক্রিল ল্যান্ডারের বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মুঠোফোনে জার্মান পর্যটক ক্রিলের সঙ্গে কথা বলে তাঁর ল্যাপটপ খুঁজে পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। খবর শুনে তিনি আনন্দিত।