সাবুদানার খিচুড়ির রেসিপি

· Prothom Alo

সাবুদানার খিচুড়ির রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

Visit afrikasportnews.co.za for more information.

উপকরণ

  • সাবুদানা ১ কাপ

  • বিভিন্ন রকম সবজি (ছোট কিউব করে কাটা) ১ কাপ

  • ঘি বা সাদা তেল ২ টেবিল চামচ

  • গোটা জিরা ১ চা-চামচ

  • আদাকুচি আধা চা-চামচ

  • কাঁচা মরিচকুচি ২-৩টি (ঝাল অনুযায়ী)

  • লবণ স্বাদমতো

  • চিনি আধা চা-চামচ

  • কারিপাতা ১০-১২টি (সুগন্ধের জন্য)

  • লেবুর রস ১ টেবিল চামচ

  • ধনেপাতাকুচি ৩ টেবিল চামচ

শ্রীমঙ্গলে ভালো চা কিনবেন কী করে

প্রণালি

  • অতিরিক্ত স্টার্চ দূর করতে ৩-৪ বার ভালো করে সাবুদানা ধুয়ে নিন। ৪-৫ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রাখুন।

  • সাবুদানা পানি শুষে ফুলে উঠবে, হাত দিয়ে চাপলে একদম নরম হয়ে যাবে, দানাগুলো ঝরঝরে থাকবে।

  • কড়াইতে ঘি/তেল গরম করুন। গরম হলে কেটে রাখা সবজিগুলো সামান্য লবণ দিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।

  • ওই তেলের মধ্যেই গোটা জিরা, আদাকুচি ও কাঁচা মরিচকুচি ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে ভেজে রাখা সবজি আবার কড়াইতে দিয়ে দিন।

  • এবার সাবুদানায় লবণ আর চিনি মেশান। সেই সাবুদানা কড়াইতে ঢেলে দিন। মাঝারি থেকে কম আঁচে অনবরত হালকা হাতে নাড়তে থাকুন।

  • ২-৩ মিনিট নাড়ার পর যখন দেখবেন সাবুদানার দানাগুলো কাচের মতো স্বচ্ছ হতে শুরু করেছে, কড়াই ঢাকা দিয়ে একদম কম আঁচে ২ মিনিটের জন্য দমে রাখুন।

  • ঢাকনা খুলে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিন। কারিপাতা দিন, ধনেপাতা দিন। হালকা হাতে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন।

  • পরিবেশন করুন গরম গরম।

ঢাকার যে সাত দোকানের ল্যাটকা খিচুড়ি এখন ভাইরাল

Read full story at source