শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা
· Prothom Alo

তাৎক্ষণিকভাবে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটির কাছে পাঠানো চিঠিতে ধনঞ্জয়া লেখেন, ‘এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত যে দলের নেতৃত্বভার এখন পরের প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।’
দিমুথ করুণারত্নে অবসর নেওয়ার পর ২০২৪ সালের জানুয়ারিতে এ সংস্করণে অধিনায়কের দায়িত্ব পান ধনঞ্জয়া। ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার ১৮ টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৭ ম্যাচ, ৮ হার ও ৩ ড্র। আফগানিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর অধিনায়কত্বে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
Visit freshyourfeel.com for more information.
ধনঞ্জয়া নিশ্চিত করেছেন, খেলোয়াড় হিসেবে তিনি শ্রীলঙ্কা দলে খেলা চালিয়ে যাবেন। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী (সিইও) অ্যাশলে ডি সিলভা টেস্ট ক্রিকেটে অবদানের জন্য ধনঞ্জয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তাঁর ক্যারিয়ারের বাকি সময়ের জন্য শুভকামনা জানায় এবং টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছে।’
টেস্ট অধিনায়ক হিসেবে ভালোই করেছেন ধনঞ্জয়া ডি সিলভাঅধিনায়ক হিসেবে ধনঞ্জয়া ৩৬.৪৫ গড়ে ১১৩০ রান করেছেন এবং ৪৪.৪৪ বোলিং গড়ে ৯টি উইকেট নেন। টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর নিজের দ্বিতীয় ম্যাচেই সিলেটে জোড়া সেঞ্চুরি হাঁকান ধনঞ্জয়া। তাঁর সেই দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা। অধিনায়ক হিসেবে ধনঞ্জয়া আরও দুটি সেঞ্চুরি করেন।
এসএ–টুয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, বাংলাদেশের কে খেলবেন এই টুর্নামেন্টে