ভক্তদের হৃদয় ভেঙে আলাদা হয়ে গেলেন এই জনপ্রিয় কিউট কাপল

· Prothom Alo

কিউট কাপল হিসেবে সকলের নজর কাড়েন তাঁরা। কিন্তু আজ নিজেদের সামাজিক মাধ্যমে দুজনার দুটি পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শাহতাজ ও প্রিতম দুজনেই।

দশ বছর আগে একসঙ্গে জীবনের পথে হাঁটা শুরু করেছিলেন তাঁরা। এরপর ২০২২ সালে চা–বাগানে ঘেরা শ্রীমঙ্গলের মনোরম পরিবেশে মালাবদল করেছিলেন সংগীত পরিচালক ও জনপ্রিয় গায়ক প্রিতম হাসান আর মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম।

Visit h-doctor.club for more information.

এরপর থেকেই কিউট কাপল হিসেবে সকলের নজর কাড়েন তাঁরা। কিন্তু আজ নিজের সামাজিক মাধ্যমে দুজনার দুটি পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শাহতাজ ও প্রিতম দুজনেই।

বিরোধহীন ও শান্তিপূর্ণ এই বিচ্ছেদের বার্তার চুম্বকাংশ রইল এখানে।

'প্রিতম ও আমি ১০ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।'

'একসঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলোর জন্য আমরা কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি, আলাদা পথেই আমাদের দুজনের জন্য ভালো থাকা সম্ভব। পরিবারের সমর্থনে আমরা এই সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি।'

'এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার জন্য সবার প্রতি অনুরোধ করছি। আপনাদের বোঝাপড়া ও সহযোগিতার জন্য ধন্যবাদ।'

বহুদিন পর তাঁদের জেফার-রাফসানের বিয়েতে একসঙ্গে দেখে উচ্ছসিত ছিলেন সবাই

ভক্তদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন এই কিউট কাপল। বহুদিন পর তাঁদের জেফার-রাফসানের বিয়েতে একসঙ্গে দেখে উচ্ছসিত ছিলেন সবাই। আর এখন এই বিচ্ছেদের সংবাদে হৃদয় ভেঙে যাচ্ছে অনেক ভক্ত ও অনুসারীদের।

সূত্র: শাহতাজ ও প্রিতমের ফেসবুক

ছবি: জেফারের ইন্সটাগ্রাম

Read full story at source