ওয়েস্ট ইন্ডিজই পারে কোহলিকে শূন্য রানে আউট করতে

· Prothom Alo

২৪৮১ দিন পর...।

ওয়ানডেতে প্রথম বলে আউট হওয়ার স্মৃতি এত দিনে ভুলেই যাওয়ার কথা বিরাট কোহলির। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে তাঁকে রোস্টন চেজের ক্যাচ বানিয়েছিলেন কাইরন পোলার্ড। এরপর টানা ৬ বছরে কোহলি আর প্রথম বলে আউট হননি।

Visit goldparty.lat for more information.

আজ নিউ চণ্ডীগড়ে তাঁকে ভুলে যাওয়া সেই তেতো স্বাদ দিয়েছেন জেইডেন সিলস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের তৃতীয় ওভারে নিজের প্রথম বলেই বোল্ড হয়েছেন কোহলি।

১৯ শূন্য, কোহলির ওপরে শুধু টেন্ডুলকার

আজকের গোল্ডেন ডাকটি ওয়ানডেতে কোহলির ১৯তম শূন্য। ৩১৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৯ বার কোনো রান না করেই ফিরেছেন ভারতের তারকা ব্যাটসম্যান। ভারতীয়দের মধ্যে তাঁর চেয়ে বেশি ডাক আছে শুধু শচীন টেন্ডুলকারের—৪৬৩ ওয়ানডেতে ২০ বার। জাভাগাল শ্রীনাথও ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন ১৯টি ডাক নিয়ে।

বিশ্ব ক্রিকেটে অবশ্য কোহলির ১৯ ডাক শীর্ষের কাছাকাছিও নয়। ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ড শ্রীলঙ্কার সনৎ জয়াসুরিয়ার। ৪৪৫ ম্যাচের ক্যারিয়ারে ৩৪ বার কোনো রান না করেই আউট হয়েছেন সাবেক এই ওপেনার।

কোহলির জন্য গোল্ডেন ডাকে আউট হওয়ার ব্যাপারটি অন্য রকম। এখন পর্যন্ত চারবার প্রথম বলে আউট হয়েছেন, তিনবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথমবার ২০১১ সালে ড্যারেন স্যামির বলে, যিনি এখন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ।

এরপর ২০১৯ সালে পোলার্ড আর এবার সিলস। মাঝে ২০১৩ সালে ইংল্যান্ডের টিম ব্রেসনানের বলে জেমস ট্রেডওয়েলকে ক্যাচ দিয়েছিলেন প্রথম বলে। আরেকটি মজার দিক হচ্ছে, কোহলির চার গোল্ডেন ডাকের তিনটিই ভারতের মাটিতে, শুধু স্যামির বলে এলবিডব্লুর ম্যাচটি ছিল নর্থ সাউন্ডে।

Read full story at source