বাংলাদেশের বিপক্ষে কারা আছেন আফগানিস্তান দলে

· Prothom Alo

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। আজই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং পরে জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে সংস্করণের ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগান দলের অধিনায়ক সম্প্রতি টেস্ট ও ওয়ানডে নেতৃত্ব পাওয়া রহমত শাহ। আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর নেতৃত্বে ৪–০ ব্যবধানে জয় পায় আফগানিস্তান। তবে টেস্ট অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষেই অভিষেক হবে রহমত শাহর।

Visit asg-reflektory.pl for more information.

গত জুনে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছে আফগানিস্তান। ওই টেস্টের দলে না থাকা পেস বোলিং অলরাউন্ডার ইসমত আলম দলে ফিরেছেন। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর দলে ফিরেছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান শহীদউল্লাহ কামাল ও পেসার ইয়ামিন আহমদজাইও।

আফগানিস্তানের চলমান প্রথম শ্রেণির টুর্নামেন্ট আহমাদ শাহ আবদালি ট্রফিতে শহীদউল্লাহ ৭৬.৮৫ গড়ে ৫৩৮ রান করেছেন। বর্তমানে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ইয়ামিন ১২.৭৩ গড়ে নিয়েছেন ৪২ উইকেট। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় তিনিও আছেন শীর্ষে। দুজনকেই রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে।

অভিজ্ঞ বাঁহাতি স্পিনার জিয়া উর রহমান আকবরও টেস্ট দলে ফিরেছেন। চোটের কারণে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। এ ছাড়া ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আফগানিস্তানের দলে থাকা লেগ স্পিনার খলিল গুরবাজকেও দলে ফেরানো হয়েছে।

প্রায় দুই বছর ধরে টেস্ট না খেলা রশিদ খান ও ইব্রাহিম জাদরান বাংলাদেশের বিপক্ষেও নেই। এসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চিকিৎসকেরা দুজনকেই আপাতত দীর্ঘ সংস্করণের ক্রিকেট না খেলার পরামর্শ দিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের জন্যও আজ দল ঘোষণা করেছে আফগানিস্তান। ওই দলে নেই অভিজ্ঞ মোহাম্মদ নবী।

আবুধাবিতে বাংলাদেশ–আফগানিস্তান একমাত্র টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর। ১৭ থেকে ২৩ অক্টোবর হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে আবুধাবিতে, বাকি দুটি ম্যাচ শারজায়।

ত্রিদেশীয় সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান দল। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপর দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে। বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্ট দলটাই খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজও।

আফগানিস্তান টেস্ট দল: রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল (সহ–অধিনায়ক ও উইকেটকিপার), আফসার জাজাই (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, আবদুল মালিক, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ জাদরান, শহীদউল্লাহ কামাল, ইসমত আলম, কায়েস আহমদ, জিয়া উর রহমান আকবর, খলিল গুরবাজ, মোহাম্মদ সালিম সাফি, জিয়া উর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাই। রিজার্ভ: বাহির শাহ মাহবুব, নাসির খান মারুফখিল, বিলাল সামি ও বশির আহমদ।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আফগানিস্তান দল: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (সহ–অধিনায়ক ও উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়ালাই খান, আল্লাহ মোহাম্মদ গজনফর, বিলাল সামি, জিয়া উর রহমান শরিফি, ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমদজাই।

মোস্তাফিজের ২ ওভারে ৪১, পাকিস্তানের কাছে হারে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের

Read full story at source