ফিতরাতি বাস্তুতন্ত্র : অস্তিত্বের ভারসাম্য ও নৈতিক জবাবদিহি
· Prothom Alo

মানুষ প্রকৃতির মধ্যে জন্ম নেয়, প্রকৃতির ওপর নির্ভর করে বেঁচে থাকে এবং আখেরে প্রকৃতির কাছেই ফিরে যায়। তার শরীর মাটি, পানি, বায়ু ও খাদ্যের সমন্বয়ে গঠিত। তার শ্বাস বায়ুমণ্ডলের সঙ্গে যুক্ত, তার জীবন পানিপ্রবাহের ওপর নির্ভরশীল, তার খাদ্য জৈবিক ব্যবস্থার অসংখ্য না-দেখা সম্পর্কের নতিজা।
অথচ মানুষ যখন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে নিজের অস্তিত্বকে কল্পনা করে, তখন তার নৈতিক চেতনার মধ্যেই একটি মৌলিক বিভাজন পয়দা হয়। সে নিজের জীবনকে মূল্যবান মনে করে, কিন্তু সেই জীবনের ভিত্তিকে মূল্যহীন বানায়।
Visit freshyourfeel.com for more information.
ফিতরাতি বাস্তুতন্ত্রের নৈতিক তলব এই বিভাজন থেকেই শুরু হয়। সে সওয়াল করে—মানুষ যদি এমন এক অস্তিত্বব্যবস্থার অংশ হয়, যার প্রতিটি উপাদান অন্য উপাদানের সঙ্গে সম্পর্কিত, তবে সেই ব্যবস্থার প্রতি মানুষের আচরণ কি শুধু ব্যবহারিক ফয়সালায় সীমিত?
কোনো নদী, বন, মাটি বা প্রাণীকে বরবাদ করার ফয়সালা কি শুধু অর্থনৈতিক লাভ-ক্ষতির হিসাবেই নির্ধারিত হবে? নাকি এর মধ্যে এমন একটি নৈতিক প্রশ্নও নিহিত থাকবে, যা মানুষের নিজের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত?
নদীর গতিপথ চিরস্থির নয়। প্রজাতির সংখ্যা ও বিস্তারও সময়ের সঙ্গে বদলায়। কিন্তু এই পরিবর্তনের মধ্যেও জারি থাকে প্রকৃতির নিজস্ব পুনর্গঠনশীলতা, পারস্পরিক নির্ভরতা এবং স্বাভাবিক প্রবাহ।
ফিতরাতি বাস্তুতন্ত্রের উত্তর হলো, প্রকৃতির প্রতি মানুষের আচরণ তার নৈতিক আত্মপরিচয়ের পরীক্ষা। কারণ, প্রকৃতিকে মূল্য-নিরপেক্ষ পটভূমি মনে করা অন্যায়, যার ওপর মানুষের ইতিহাস ও সভ্যতা শুধু অভিনীত হয়।
প্রকৃতি নিজেই অস্তিত্বের সক্রিয় পরিসর; মানুষ, সমাজ, সংস্কৃতি ও ভবিষ্যৎ যার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তার ভেতরে রয়েছে জৈবিক সামঞ্জস্য, পুনর্জন্মের সক্ষমতা, প্রজাতিগুলোর পারস্পরিক নির্ভরতা এবং ভূপ্রাকৃতিক ধারাবাহিকতা।
এই সম্পর্কগুলো জীবনের কার্যকারিতা নিশ্চিত করে এবং অস্তিত্বের একটি সুসংবদ্ধ বিন্যাসকে জাহির করে। সুতরাং প্রকৃতি শুধু মানুষের বসবাসের স্থান নয়; মানুষের অস্তিত্বের শর্ত, পরিসর ও সহগঠনকারী বাস্তবতা।
ফিতরাতি বাস্তুতন্ত্র এই বিন্যাসকে বুঝে অস্তিত্বগত ভারসাম্য হিসেবে। ভারসাম্য এখানে স্থবিরতা নয়। প্রকৃতির মধ্যে পরিবর্তন আছে, সংঘাত আছে, জন্ম ও মৃত্যু আছে, ক্ষয় ও পুনর্গঠন আছে। একটি বন এমন নয় যে বদলাবে না।
নদীর গতিপথ চিরস্থির নয়। প্রজাতির সংখ্যা ও বিস্তারও সময়ের সঙ্গে বদলায়। কিন্তু এই পরিবর্তনের মধ্যেও জারি থাকে প্রকৃতির নিজস্ব পুনর্গঠনশীলতা, পারস্পরিক নির্ভরতা এবং স্বাভাবিক প্রবাহ।
ভারসাম্য তাই পরিবর্তনের অনুপস্থিতিতে নয়, পরিবর্তনের মধ্য দিয়ে জীবনধারণের সক্ষমতায় নিহিত। অস্তিত্বের শৃঙ্খলা মানে অপরিবর্তন নয়; বরং পরিবর্তনকে ধারণ করে জীবনকে অব্যাহত রাখার সামর্থ্য।
মানুষ যখন প্রকৃতির এই পুনর্গঠনশীলতাকে কতল করে, তখন সে যেমন জাহেরি দৌলত নষ্ট করে, তেমনি অস্তিত্বের সেই বিন্যাসে আঘাত করে, যার ভেতরে তার নিজের জীবনও নিহিত।
ফিতরাতি বাস্তুবিদ্যার অস্তিত্বতত্ত্ব: ওজুদ, মিজান ও তাওহিদের স্থাপত্যএকটি বন উজাড়ের ফলে মাটির ক্ষয়, জলধারণ ক্ষমতার হ্রাস, জীববৈচিত্র্যের বিলোপ ও স্থানীয় জলবায়ুর পরিবর্তন আসন্ন হয়। একটি নদী দূষিত হলে তার জলজ প্রাণ, কৃষি, জনস্বাস্থ্য এবং নদীনির্ভর সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়।
অর্থাৎ কোনো একটি উপাদানের ওপর আঘাত অনেক সময় সমগ্র ব্যবস্থার ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করে। কারণ প্রকৃতির কোনো উপাদানই সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়; তার অস্তিত্ব অন্য বহু অস্তিত্বের সঙ্গে সম্পর্কের মধ্যে প্রতিষ্ঠিত।
এই আন্তসম্পর্ক মাথায় রেখে পরিবেশ বিধ্বংসকে বিচ্ছিন্ন ক্ষতি হিসেবে চিন্তা করা নিতান্তই গলদ। পরিবেশ বিনাশ মূলত অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত এক নৈতিক সমস্যা।
ফিতরাতি বাস্তুতন্ত্রের কেন্দ্রীয় নীতি হলো, যে কাজকাণ্ড সৃষ্টির অন্তর্নিহিত ভারসাম্যকে নষ্ট করে, তা নৈতিকভাবে অন্যায়। এখানে অন্যায়ের পরিমাপ শুধু ক্ষতির দৃশ্যমানতা দিয়ে হয় না; বরং কোনো কর্মকাণ্ড জীবনধারণের স্বাভাবিক শর্ত, পুনর্গঠনশীলতা ও পারস্পরিক সম্পর্ককে কতটা বিপন্ন করছে, তার মধ্য দিয়েও নির্ধারিত হয়।
মানুষের জবাবদিহি তাই শুধু আদালত, রাষ্ট্র বা প্রচলিত বিধানের কাছে নয়; অস্তিত্বের সেই বৃহত্তর বিন্যাসের কাছেও, যার ওপর তার জীবন নির্ভরশীল।এই নীতির তাৎপর্য বোঝার জন্য অন্যায় শব্দটির পরিসর বুঝতে হয়। সাধারণত অন্যায় বলতে মানুষের অধিকার লঙ্ঘন, সম্পদ হরণ, আইনভঙ্গ বা সামাজিক ক্ষতিকে বোঝানো হয়। কিন্তু ফিতরাতি বাস্তুতন্ত্রের দৃষ্টিতে আরও গভীর অর্থ বহন করে সে।
কোনো কাজ যদি সৃষ্টির স্বাভাবিক প্রবাহকে এমনভাবে বিঘ্নিত করে, যাতে তার পুনর্জন্মের ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হয়, তার পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয় এবং তার অস্তিত্বগত মর্যাদা অবমানিত হয়, তবে সেই কাজ নৈতিকভাবে অন্যায়।
প্রচলিত আইনে সে অন্যায় হিসেবে বিবেচিত না হলেও সে অন্যায়। কারণ, আইন কোনো কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারে, কিন্তু বৈধতা সব সময় নৈতিক ন্যায্যতার সমার্থক নয়।
এর মানে পরিবেশ-অপরাধের ধারণাকে আমরা একটি নতুন দার্শনিক মাত্রা দিতে চাই। অবৈধ বননিধন, বিষাক্ত বর্জ্য ফেলা, জলাশয় দখল কিংবা দূষণসৃষ্টিকারী শিল্পকারখানা পরিচালনা আইনগত অপরাধ হতে পারে।
কিন্তু ফিতরাতি বাস্তুতন্ত্র চোখ রাখে আরও গভীরে: কোনো কর্মকাণ্ড আইনগতভাবে অনুমোদিত হলেও, তা যদি প্রকৃতির পুনরুৎপাদনশীল সীমা, জীবনের পারস্পরিক নির্ভরতা এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বকে ক্ষতিগ্রস্ত করে, তার বিচার ক্যামনে হবে?
ফিতরাতি বাস্তুতন্ত্র আইনের সামনে দাঁড়িয়ে এলান করে—যদি করে, তবে তার নৈতিক দায় আইনগত দায়ের চেয়ে বিস্তৃত। মানুষের জবাবদিহি তাই শুধু আদালত, রাষ্ট্র বা প্রচলিত বিধানের কাছে নয়; অস্তিত্বের সেই বৃহত্তর বিন্যাসের কাছেও, যার ওপর তার জীবন নির্ভরশীল।
অতএব পরিবেশ বিধ্বংস অস্তিত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কারণ, মানুষ প্রকৃতির বাইরের কেউ নয়, প্রকৃতির বাইরে বাস করে সে প্রকৃতির এস্তেমাল করে না। সে অবস্থান করে প্রকৃতির ভেতরেই, সে প্রকৃতির অংশ।
ফিতরাতি বাস্তুবিদ্যার অস্তিত্বতত্ত্ব: ওজুদ, মিজান ও তাওহিদের স্থাপত্যনদীকে বিষাক্ত করা মানে মানুষের জলজীবনের ভিত্তিকে দুর্বল করা। মাটিকে অনুর্বর করা মানে খাদ্যব্যবস্থার ভবিষ্যৎকে সংকুচিত করা। জীববৈচিত্র্য ধ্বংস করা মানে এমন বহু সম্পর্ক ছিন্ন করা, যেগুলোর পূর্ণ গুরুত্ব মানুষ হয়তো এখনও উপলব্ধি করতে পারেনি।
প্রকৃতির ওপর আঘাত তাই বাইরের কোনো বস্তুর ওপর আঘাত নয়; নিজের অস্তিত্বের শর্তগুলোর ওপরই আঘাত।
এখানে আত্মবিধ্বংসের ধারণাটিও নতুন অর্থ পায়। পরিবেশ বিধ্বংস সব সময় তাৎক্ষণিকভাবে মানুষের ক্ষতি হিসেবে প্রকাশিত হয় না। অনেক সময় তার ফল ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে, দূরবর্তী অঞ্চলে প্রতিফলিত হয় কিংবা দীর্ঘ সময়ের পর জাহির হয়।
তবু মানুষের অস্তিত্ব প্রকৃতির সঙ্গে এমনভাবে যুক্ত, প্রকৃতির দীর্ঘমেয়াদি ক্ষয় আখেরে মানুষের জীবনব্যবস্থাকেও আঘাত করে। পরিবেশ বিধ্বংস তাই আত্মবিধ্বংসের এক পরোক্ষ প্রয়াস। মানুষ নিজের হাতে এমন এক ভবিষ্যৎ নির্মাণ করতে পারে, যেখানে তার সভ্যতার বাহ্যিক বিস্তার থাকবে, কিন্তু জীবনধারণের মৌলিক ভিত্তি ক্রমশ সংকুচিত হয়ে আসবে।
প্রকৃতির ভারসাম্য রক্ষা করা তখন নিজের অস্তিত্বের ভিত্তির প্রতি ন্যায় প্রতিষ্ঠা। আর সেই ভারসাম্য ভঙ্গ করা শুধু পৃথিবীর ক্ষতি নয়; মানুষের নৈতিক আত্মপরিচয়ের মরণযাত্রাও।
ফিতরাতি বাস্তুতন্ত্র প্রকৃতির মর্যাদাকে স্বীকার করে। এই মর্যাদা আধুনিক আইনগত অধিকারের মতো নয়। এ মর্যাদা অস্তিত্বগত। নদী মানুষের মতো আইনগত ব্যক্তি কি না, বন আদালতে নিজের পক্ষে বক্তব্য রাখতে পারে কি না—এসব প্রশ্নে সে বিচলিত নয়।
কারণ ফিতরাতি বাস্তুতন্ত্রের আছে আরও মৌলিক সওয়াল। নদী ও বন কি শুধু মানুষের ইচ্ছাধীন বস্তু, নাকি তাদের নিজস্ব স্বভাবধর্মিতা ও অস্তিত্বগত মূল্য রয়েছে? ফিতরাতি বিচারে প্রকৃতির নিজস্ব প্রবাহ, পুনরুৎপাদনশীল ছন্দ ও জৈবিক স্বায়ত্তশাসনের প্রতি সম্মান প্রদর্শন মানুষের নৈতিক জিম্মাদারি।
এই সম্মান প্রকৃতিকে মানুষের সমকক্ষ করে তোলার দাবি নয়; বরং মানুষকে তার নিজের অবস্থান ও দায় সম্পর্কে সচেতন করে।
এই জিম্মাদারি মানুষের স্বাধীনতার প্রকৃত অর্থকে পুনর্নির্ধারণ করে। যে স্বাধীনতা নিজের অস্তিত্বের ভিত্তিকে ধ্বংস করার অনুমতি দেয়, তা পরিণামে স্বাধীনতারই বিনাশ। মানুষের স্বাধীনতা তখনই নৈতিক, যখন তা সৃষ্টির সঙ্গে সম্পর্কিত দায়িত্বকে কবুল করে।
প্রকৃতির ওপর মানুষের ক্ষমতা যত বৃদ্ধি পায়, প্রকৃতির প্রতি তার জবাবদিহিও তত গভীর হওয়া উচিত। ক্ষমতা যদি দায়িত্ব থেকে বিচ্ছিন্ন হয়, তবে তা স্বাধীনতা নয়; বরং অস্তিত্বের ওপর এক অন্ধ আধিপত্য।
ফিতরাতি বাস্তুতন্ত্রের নৈতিকতা সুতরাং কোনো বাহ্যিক নিষেধের কেতাব নয়। এটি এমন এক অস্তিত্বগত ন্যায়বোধ, যেখানে মানুষ নিজেকে সৃষ্টির ভেতরে অবস্থিত এক দায়িত্বশীল সত্তা হিসেবে উপলব্ধি করে।
প্রকৃতির ভারসাম্য রক্ষা করা তখন নিজের অস্তিত্বের ভিত্তির প্রতি ন্যায় প্রতিষ্ঠা। আর সেই ভারসাম্য ভঙ্গ করা শুধু পৃথিবীর ক্ষতি নয়; মানুষের নৈতিক আত্মপরিচয়ের মরণযাত্রাও।
মহাবিশ্বে মানুষের অবস্থান: ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিকোণ