ভাত আবিষ্কার
· Prothom Alo

তোমাকে কেমন শস্য শস্য লাগে,
ধূলিগন্ধা আফিমের বীজ
পলির গভীরে বুঝি বাজিয়েছ প্রাণের সেতার!
এই সব মুগ্ধ প্ররোচনায়
আমরা স্বপ্ন দেখি ভাত ফুলের দেশ
আর ভাবি
অবিকল আমার মতো দেখতে
একটা মৃতদেহ
ঘুম থেকে উঠে এসে গত রাতে ভাত খেয়ে গেছে
Visit betsport.cv for more information.