শ্রীলীলার এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক
· Prothom Alo

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার জনপ্রিয়তা শুধু সিনেমায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ লাইক পড়েছে।
Visit xsportfeed.quest for more information.
শ্রীলীলাএকই পোস্টে মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি এবং ভিডিওটি দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখ বার। ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার রিল্যাক্সে এ তথ্য দেখা যাচ্ছে।
ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিজীবনের মুহূর্ত কিংবা কাজের খবর—বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। তবে ওই রিলসটির প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেক বেশি।
শ্রীলীলাসামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। দক্ষিণ ভারতীয় সিনেমার পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
মেডিক্যালের ছাত্রী থেকে দক্ষিণি নায়িকা, শ্রীলীলাকে নিয়ে ১২ তথ্যView this post on Instagram
অনুরাগ বসুর সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তাঁকে। ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা রয়েছে তাঁর হাতে।
সিয়াসাত ডেইলি অবলম্বনে