ইউসিবি ব্যাংকে সাব–ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ অক্টোবরের মধ্যে
· Prothom Alo

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের সাব–ব্রাঞ্চের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সাব–ব্রাঞ্চ ইনচার্জ’ পদে কর্মকর্তা নেওয়া হবে। প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
Visit newsbetting.club for more information.
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
পদের নাম: সাব–ব্রাঞ্চ ইনচার্জ।
চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ: আবেদনকারী কত, পরীক্ষার তারিখ কবেশিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। পরবর্তী জব গ্রেডে পদোন্নতির জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকিং পেশাগত পরীক্ষা (জেএআইবিবি/এআইবিবি) সফলভাবে সম্পন্ন করা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোর ব্রাঞ্চ ব্যাংকিং অপারেশনস, কাস্টমার সার্ভিস বা ক্রেডিট অপারেশনসে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাব–ব্রাঞ্চ বা ছোট শাখা পরিচালনায় অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সুযোগ পাবেন।
বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছর।
অন্যান্য যোগ্যতা: কোর ব্যাংকিং সিস্টেম, এএমএল/কেওয়াইসি নিয়মাবলি ও বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। লক্ষ্যমাত্রা অর্জন, ঋণের ঝুঁকি মূল্যায়ন ও নেতৃত্বদানে দক্ষতা আবশ্যক।
বেতন: আলোচনা সাপেক্ষে।
৫১তম বিসিএস সাধারণ না বিশেষ, কোনটি আগে আসছেপ্রধান দায়িত্বগুলো
সাব–ব্রাঞ্চের সার্বিক কার্যক্রম পরিচালনা ও আমানত, ঋণসহ অন্যান্য লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা। দৈনিক ক্যাশ লেনদেন, হিসাব খোলা ও রেমিট্যান্সের প্রক্রিয়া তদারকি করা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, এএমএল/কেওয়াইসি নিয়ম ও ব্যাংকের অভ্যন্তরীণ নীতি অনুসরণ করা। সাব–ব্রাঞ্চ পর্যায়ে ঋণ ও পরিচালনগত ঝুঁকি নিয়ন্ত্রণ করা। স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা। লিংকড প্যারেন্ট ব্রাঞ্চ ও অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দৈনিক প্রতিবেদন বজায় রাখা।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬
স্ট্যানফোর্ডে পড়াশোনার সুযোগ অনলাইনে, নেই টিউশন ফি, যাঁরা আবেদনের যোগ্য