এনআইডিসহ ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে রাজশাহীতে যুবক গ্রেপ্তার

· Prothom Alo

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, মুঠোফোনের অবস্থান ও কলের বিস্তারিত তথ্য অর্থের বিনিময়ে সরবরাহের অভিযোগে সেতু হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে রাজশাহী নগরের রাজপাড়া থানার মাহিষবাথান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) সার্ভারে বেআইনিভাবে প্রবেশ করতেন সেতু। সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ব্যক্তিগত কাজে ব্যবহার ও অর্থের বিনিময়ে অন্যদের কাছে সরবরাহ করতেন তিনি।

Visit tr-sport.click for more information.

গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে একটি বাসায় অভিযান চালিয়ে সেতুকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের সিপিএসসি ও সিপিসি-৩, জয়পুরহাটের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।

গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, অভিযানে ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মুঠোফোন ও ৩১টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম দিয়ে সাইবার অপরাধের কার্যক্রম চালানো হতো বলে দাবি করেছে সংস্থাটি।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু হোসেন নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

র‍্যাবের দাবি, বিভিন্ন মুঠোফোন সিমের এনআইডি-সংক্রান্ত তথ্য, বিকাশ ও নগদে নিবন্ধনের তথ্য, মুঠোফোনের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং খুদে বার্তার (এসএমএস) তালিকা সংগ্রহ করা হতো। পরে এসব তথ্য বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করার অভিযোগ আছে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু হোসেন নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পরে সেতু হোসেনকে রাজশাহী নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Read full story at source