লালমাটিয়ায় সাবেক সংসদ সদস্য আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল
· Prothom Alo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হককে (৬৯) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়ার মীনাবাজারের সামনে আজিজুলকে আটকের ঘটনাটি ঘটে। পুলিশ সূত্র এ তথ্য জানায়।
Visit newsbetting.bond for more information.
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীদের সহযোগিতায় আজিজুলকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য, আটকের সময় ধস্তাধস্তিতে আজিজুল আঘাত পান। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পরে তাঁকে পুলিশি পাহারায় হাসপাতালে পাঠানো হয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত।
আজিজুল পাবনা-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে এ আসন থেকে নির্বাচিত হন। তাঁর বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।