নিজেকে পরিবর্তনের জন্য শুধু অনুপ্রেরণা যথেষ্ট নয়
· Prothom Alo

শেখ দিদারুল আলমের আত্ম–উন্নয়নমূলক বই ‘ফায়ার ইয়োরসেলফ—দ্য মাস্ট রিড বুক’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ১১ সেপ্টেম্বর বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
Visit betsport.cv for more information.
আত্ম–উন্নয়নমূলক এ বইয়ের বিভিন্ন অধ্যায়ে ব্যক্তিজীবনে পরিবর্তন, আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তাভাবনা, নিজের সম্ভাবনাকে কাজে লাগানো এবং জীবনের লক্ষ্য নির্ধারণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে।
পাঠচক্রে বইটির বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় ও মূলভাব নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও উপলব্ধি তুলে ধরেন। আলোচনায় উঠে আসে—নিজেকে পরিবর্তনের জন্য শুধু অনুপ্রেরণা যথেষ্ট নয়; প্রয়োজন নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা। একই সঙ্গে নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি এবং নিয়মিত কাজের মাধ্যমে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর।বইটির আলোচনায় আত্ম–উন্নয়নের ক্ষেত্রে বই পড়ার গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন বন্ধুরা। তাঁদের মতে, একটি ভালো বই মানুষের চিন্তার জগৎকে পরিবর্তন করার পাশাপাশি নিজের জীবনকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করতে পারে। ‘ফায়ার ইয়োরসেলফ’ বইটির বিভিন্ন অধ্যায় সেই আত্মানুসন্ধান ও পরিবর্তনের পথকে আরও সহজভাবে ভাবতে সাহায্য করে।
পাঠ আলোচনা করেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেরাব হাসান। তিনি বইটির বিভিন্ন অধ্যায়ের আলোচ্য বিষয় তুলে ধরার পাশাপাশি বই থেকে পাওয়া শিক্ষাগুলো ব্যক্তিজীবনে কীভাবে প্রয়োগ করা যায়, তা নিয়ে আলোচনা করেন।