হাওরে ভ্রমণে গিয়ে দুর্ঘটনায় গাজীপুর আদালতের এপিপি নিহত, আহত চার আইনজীবী

· Prothom Alo

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।

Visit casino-promo.biz for more information.

গতকাল শুক্রবার বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান (৫৬) গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা এবং গাজীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে নয়জন আইনজীবী গতকাল হাওর ভ্রমণে আসেন। তাঁরা দুপুরে ইটনা থেকে মিঠামইনে যান। পরে বেলা তিনটার দিকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাচ্ছিলেন। একটি অটোরিকশায় পাঁচজন এবং অন্যটিতে চারজন ছিলেন।

জাকিরুল ইসলাম, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতিঅনেক দিন ধরে আইনজীবীদের একটি দল হাওর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছিলেন। নয়জনের দলটি ভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

পথে ভাতশালা সেতু এলাকায় সামনে থাকা অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং মিজানুরসহ পাঁচ আইনজীবী আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আইনজীবী মকবুল হোসেন, ইকবাল হোসেন ও মহসীন রেজা সরকার। উন্নত চিকিৎসার জন্য মকবুল ও ইকবালকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, আহত ব্যক্তিদের হাসপাতালে নিতে নৌপথই একমাত্র ভরসা। কিন্তু স্পিডবোট পেতে দেরি হওয়ায় আহত ব্যক্তিরা দীর্ঘ সময় সড়কে পড়ে ছিলেন। মিজানুর রহমানের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে স্থানীয় লোকজন স্পিডবোটে করে আহতদের পাটুলিঘাটে নিয়ে যান। গুরুতর আহত মিজানুর স্পিডবোটে অন্তত ২০ মিনিট থাকেন। এরপর তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম বলেন, অনেক দিন ধরে আইনজীবীদের একটি দল হাওর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছিলেন। নয়জনের দলটি ভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

Read full story at source