ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ৯০ দিনের মধ্যে গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ

· Prothom Alo

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন।

রুলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

Visit michezonews.co.za for more information.

এর আগে ২৬ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে মো. ইসমাইল জবিউল্লাহকে (প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা) সভাপতি করে চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এই অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ গত ১৩ আগস্ট রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ‘২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে পুনরায় এডহক কমিটি গঠন করা হলেও তা দুইবারের বেশি করা যায় না। বিধান অনুসারে দুবারের বেশি কেউ সভাপতি বা সদস্যও হতে পারেন না। অথচ ইসমাইল জবিউল্লাহ পরপর তিনবার শিক্ষাপ্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন। যে কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটিসংক্রান্ত সর্বশেষ ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে কলেজটির গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশ পাওয়ার পর থেকে ওই ৯০ দিন গণনা হবে।’

Read full story at source