ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদে সুখবর

· Prothom Alo

চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে বড় স্বস্তির খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। একসঙ্গে তিন খেলোয়াড় চোট কাটিয়ে ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন। বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাতে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে রিয়াল প্রথম ম্যাচ খেলবে ইন্টারের বিপক্ষে।

Visit sweetbonanza-app.com for more information.

এই সপ্তাহেই লা লিগায় রিয়াল নতুন মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে বেতিসের বিপক্ষে। ধাক্কা সামলে এখন ইউরোপীয় মঞ্চে বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রিয়াল। তার আগে অনুশীলনে ফিরেছেন অরেলিয়াঁ চুয়ামেনি, থিয়াগো পিতার্চ ও এনদ্রিক। একসঙ্গে এই তিন খেলোয়াড়কে স্কোয়াডে পাওয়া নিশ্চিতভাবেই বড় এক স্বস্তি রিয়াল কোচ জোসে মরিনিওর জন্য।

আবারও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, শীর্ষ দশে আছে যারা

ফিট হয়ে ফেরাদের মধ্যে সবচেয়ে বড় খবর নিশ্চয়ই চুয়ামেনির ফিরে আসা। কুঁচকির চোটে ভুগছিলেন এই ফরাসি মিডফিল্ডার। শতভাগ ফিট হওয়ার আগে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি ক্লাব। তবে ইন্টার মিলানের বিপক্ষে মাঝমাঠে তাঁর উপস্থিতি মরিনিওর পরিকল্পনায় খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অবশ্য দলে ফিরেই চুয়ামেনি সরাসরি একাদশে জায়গা পেয়ে যাবেন, এমন নিশ্চয়তা নেই। কিছুদিন মাঠের বাইরে থাকার পর সেটি স্বাভাবিকও নয়। কিন্তু বেঞ্চে বিকল্প হিসেবে তাঁর থাকাটাও রিয়ালের জন্য বড় শক্তি। একইভাবে আরেক মিডফিল্ডার পিতার্চের ফেরাও গুরুত্বপূর্ণ। বিকল্প বাড়া মানেই কোচের কৌশল সাজানোর সুযোগও বাড়া।

রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন এনদ্রিক।


আক্রমণভাগেও সুবাতাস এনেছেন এনদ্রিক। ব্রাজিলিয়ান এই বিস্ময়বালক এমনিতেই চলতি মৌসুমে মূল একাদশে জায়গা পেতে লড়াই করছিলেন। তবে অনুশীলনে ফেরার মাধ্যমে আবার নিজের জায়গা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হলো তাঁর জন্য। বেতিসের বিপক্ষে ম্যাচটাই দেখিয়েছে, রিয়ালের আক্রমণে গভীরতা কতটা জরুরি। বেঞ্চ থেকে নেমে কার্লোস এস্পি ভালোই প্রভাব ফেলেছিলেন। যদিও তাঁর করা দারুণ এক সমতাসূচক গোল বাতিল হয়ে যায় ভিএআরে। এনদ্রিককে এখন লড়তে হবে সেই এস্পির সঙ্গেই।


তারপরও একসঙ্গে তিন খেলোয়াড়ের দলে ফেরা নিঃসন্দেহে বড় সুখবর। এখন দেখার, মরিনিও কী পরিকল্পনা করেন। আর এই ফুটবলারদের তিনি কীভাবে ব্যবহার করেন আগামী দিনগুলোতে।

মরিনিওর প্ল্যান ‘বি’: রিয়ালে এমবাপ্পে–ভিনিদের সতীর্থ কে এই এস্পি

Read full story at source