বুয়েট ছাত্র সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৪৩ বার পেছাল

· Prothom Alo

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পেছাল। নতুন তারিখ আগামী ৬ অক্টোবর।

আজ রোববার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিতে পারেননি। তাই ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ দেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৪৩ বার পেছাল। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মাঝহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

Visit newsbetting.cv for more information.

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৪ জুলাই বিকেলে ঢাকা জেলার দোহারের মৈনট ঘাটে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হন সানি। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর সন্ধানে অভিযান চালায়। পরদিন ১৫ জুলাই মৈনট ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় সানির বড় ভাই হাসানুজ্জামান বাদী হয়ে দোহার থানায় হত্যা মামলা করেন। মামলায় সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আসামি করা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে বর্তমানে তাঁরা জামিনে আছেন।

মামলার আসামিরা হলেন শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন, নোমান, জাহিদ, এ টি এম শাহরিয়ার মোমিন, মারুফুল হক ও রোকনুজ্জামান।

Read full story at source