গাজনার বিলে একদিন
· Prothom Alo
পাবনা জেলার সুজানগর উপজেলার বৃহত্তম একটি জলাভূমির নাম গাজনার বিল বা বিল গাজনা। ১৬টি ছোট-বড় বিলের সমন্বয়ে তৈরি হয়েছে এটি। সুজানগর উপজেলার প্রায় মাঝখানে এটির অবস্থান। উপজেলার অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশ এই বিলের ওপর নির্ভর করে। গাজনার বিলের পানির প্রধান উৎস যমুনা নদী, পদ্মা নদী ও চলন বিল। এই বিলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর বহু পর্যটক এখানে আসেন। বিশেষ করে ছুটির দিনে এখানে পর্যটকের সংখ্যা বেশি দেখা যায়।
Visit chinesewhispers.club for more information.
বিলের জলে সাঁতার কাটছে রাজহাঁস মাছ শিকারের আশায় বিলের জলে জাল পেতে অপেক্ষা করছেন জেলে বিলের মধ্যে পাল তুলে চলেছে নৌকা মাছ শিকার করতে জাল পেতেছেন এক জেলে পেতে রাখা ফাঁদে ধরা পড়েছে মাছ মাছ ধরতে নৌকা নিয়ে বিলে ঘুরছেন দুই প্রবীণ জেলে নৌকাবাইচের মতো সবাই মিলে বইঠা ঠেলে দুরন্তপনায় মেতেছে কিশোর–ছেলেরা চারপাশে বিলের থই থই পানি। এর মধ্যে দাঁড়িয়ে আছে সড়কবিহীন সেতু নিষেধাজ্ঞা থাকলেও বিলে মাছ শিকার করতে কারেন্ট জাল ও চায়না জাল ব্যবহার করেন জেলেরা বিলের মধ্যে একটি মসজিদ, নৌকা নিয়ে সেখানে যেতে হয় এই মৌসুমে গাছের নিচ দিয়ে বয়ে চলা সড়ক ডুবে আছে পানি নিচে। এখন শুধুই নৌকা চলে খয়রান এলাকায় হাওর থেকে দেখা সূর্যাস্ত