দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শিক্ষার্থীদের প্রতি ৯ নির্দেশনা

· Prothom Alo

দাখিল অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর এই পরীক্ষা শুরু হবে। চার দিনে মোট ছয়টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর।

মাদ্রাসা বোর্ড এই সূচি প্রকাশ করেছে। সূচির সঙ্গে এ পরীক্ষার জন্য ৯টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

Visit playerbros.org for more information.

সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর ২০২৬ কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ, ১০ ডিসেম্বর ২০২৬ আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর ২০২৬ বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বরে গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাবি আইবিএতে পোশাক ব্যবসায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, নেই টিউশন ফি

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে—

১. কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ, আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

২. বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে (৫০+৫০) = ১০০, পরীক্ষার সময় হবে (১ ঘণ্টা ৩০ মিনিট + ১ ঘণ্টা ৩০ মিনিট) = ৩ ঘণ্টা। বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।

৩. গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে (৭০+৩০) = ১০০, পরীক্ষার সময় হবে (২ ঘণ্টা ১০ মিনিট+৫০ মিনিট) = ৩ ঘণ্টা। গণিত ও বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।

৪. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত মাদ্রাসার অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে দাখিল অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর ২০২৬ কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ, ১০ ডিসেম্বর ২০২৬ আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর ২০২৬ বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বরে গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৬. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের (সিলসহ স্বাক্ষরিত) কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবে।

৭. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৮. পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন–প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

৯. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

পরীক্ষার সূচি দেখুন এখানে

জার্মানি থেকে মালয়েশিয়া—কম খরচে পড়াশোনার ১০ দেশডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে বৃত্তি, মাসে ২৫০০ টাকা পেতে করুন আবেদন

Read full story at source