সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

· Prothom Alo

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Visit asg-reflektory.pl for more information.

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সচিবালয়ে নিজের দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে যান প্রধানমন্ত্রী

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন এলাকা থেকে আসা পুরোহিত ও সেবাইতেরা অংশ নেন।

জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।

Read full story at source