ঢাবি ভর্তি পরীক্ষা: এ ইউনিটে ইংলিশ মিডিয়ামের জন্য আলাদা প্রশ্ন, সিদ্ধান্ত চূড়ান্ত
· Prothom Alo

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় পৃথক প্রশ্নপত্র প্রণয়ন হবে। একাডেমিক কাউন্সিলে নেওয়া এ সিদ্ধান্ত চলতি শিক্ষাবর্ষ থেকেই বাস্তবায়িত হতে যাচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায় শিক্ষার পাশাপাশি এখন থেকে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায়ও আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা।
গত ২৩ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকাল সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এটি চূড়ান্ত হয়েছে।
Visit moryak.biz for more information.
ব্যবসায় শিক্ষা ইউনিটে দীর্ঘদিন ধরেই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র পরীক্ষা নেওয়ার রীতি চালু আছে। এখন থেকে বিজ্ঞান ইউনিটেও এ ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর পক্ষে দুই ধরনের যুক্তি তুলে ধরা হয়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা শিক্ষার্থীদের বড় অংশ উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন, ফলে দেশে ‘ব্রেন ড্রেন’ বা মেধা পাচার হচ্ছে। তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আকৃষ্ট করতে ভর্তি পরীক্ষায় বাড়তি সুযোগ তৈরি করা হলে দেশেই শিক্ষা গ্রহণে আগ্রহী হবেন।
ব্যবসায় শিক্ষা ইউনিটে দীর্ঘদিন ধরেই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র পরীক্ষা নেওয়ার রীতি চালু আছে। এখন থেকে বিজ্ঞান ইউনিটেও এ ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
ঢাবি আইবিএতে পোশাক ব্যবসায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, নেই টিউশন ফিব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য বহুনির্বাচনী (MCQ) অংশে বাংলা (আবশ্যিক), ইংরেজি (আবশ্যিক), হিসাববিজ্ঞান (আবশ্যিক), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আবশ্যিক) এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমায় ১২ নম্বর করে ৬০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। লিখিত অংশে বাংলা থেকে ইংরেজি অনুবাদ ও ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ভুল সংশোধনী (বাংলা), ভুল সংশোধনীতে (ইংরেজি) ৪ করে এবং বাণিজ্য বিষয়ে হিসাববিজ্ঞান (আবশ্যিক), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আবশ্যিক) এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ৮ নম্বর করে ৪০-সহ মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়।
এর পক্ষে দুই ধরনের যুক্তি তুলে ধরা হয়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা শিক্ষার্থীদের বড় অংশ উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন, ফলে দেশে ‘ব্রেন ড্রেন’ বা মেধা পাচার হচ্ছে। তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আকৃষ্ট করতে ভর্তি পরীক্ষায় বাড়তি সুযোগ তৈরি করা হলে দেশেই শিক্ষা গ্রহণে আগ্রহী হবেন।
একই ইউনিটে বিজ্ঞান ও মানবিক শাখার জন্য বহুনির্বাচনী অংশে বাংলা (আবশ্যিক), ইংরেজি (আবশ্যিক) ও আইসিটি (আবশ্যিক) ১২ করে এবং গণিত/পরিসংখ্যান/অর্থনীতি (যেকোনো ১টি) ২৪ নম্বরসহ ৬০ নম্বরের পরীক্ষা হয়। আর লিখিত অংশে বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ভুল সংশোধনী (বাংলা) ও ভুল সংশোধনী (ইংরেজি) ৫ করে এবং আইসিটি (আবশ্যিক) ও গণিত/পরিসংখ্যান/অর্থনীতি (যেকোনো ১টি) ১০ করে ৪০-সহ মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়।
এ-লেভেল ও সমমানের পরীক্ষার এমসিকিউ অংশে English (Compulsory) ১৬, Advanced English (Compulsory) ১২, Business Subjects (Any Two)—Business Studies, Accounting, Economics বা Mathematics-এ ১৬ নম্বর করে মোট ৬০ নম্বর থাকে। আর লিখিত অংশে Essay writing, Error Correction, Business Subjects (Any Two)—Business Studies, Accounting, Economics ও Mathematics-এ ১০ করে ৪০-সহ মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়।