কুকুর
· Prothom Alo

চাঁদ উসকে দিল ছুটি
ছুটি ডেকেছে ইশারায়
উপত্যকা সমুদ্রে বনে
দলবেঁধে দারুণ হইচই
সুযোগ যা এল কড় গুনে
নিয়মকানুন ঘুরে কিছু—
ট্রলিব্যাগ তুরীয় চলেছে!
শহর যায়নি পিছু পিছু
সড়ক পার হলো কুকুর
খিদা সে পেরোতে পারেনি
বেগার শুঁকে-ধুঁকে পেল
ধু ধু পথ শূন্য চাহনি
অলিগলি নিঝুম উঠানে
ডেকেছে ছুটি—এসো, আয়!
ডিঙিয়ে রাতের হাড়গোড়
কুকুর হাঁটছে রাস্তায়।
Visit newsbetting.bond for more information.