সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo
শুভ সন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
Visit lej.life for more information.
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, সংসদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু
মরদেহপুলিশ জানায়, রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে গতকাল শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে তিনি হাসপাতালে যাচ্ছিলেন। বিস্তারিত পড়ুন...
‘দুই হাতে চালান গুলি, ঘুমান এসএমজি নিয়ে’, রংমিস্ত্রির সহকারী যেভাবে সন্ত্রাসী হয়ে ওঠেন
রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে দুই হাতে অস্ত্রসহ মোবারক। সিসিটিভি ফুটেজ থেকে তাঁকে শনাক্ত করে পুলিশপ্রকাশ্য রাস্তায় গুলি করে মানুষ হত্যা, চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, দুই হাতে দুটি পিস্তল নিয়ে বীরদর্পে গুলি ছুড়তে ছুড়তে চলে যাওয়া—তাঁর এমন ভূমিকা বিভিন্ন সময় ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এত কিছুর পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মো. মোবারক ওরফে গলাকাটা মোবারক।
স্কুল ভেসে গেছে, জঙ্গলে গাছে উঠে বেঁচেছে ৮ বছরের শিশুটি, ফিরল মায়ের কোলে
ছেলে জোয়াল ঘালের শয্যার পাশে মা মাট্টি মায়া তামাং। গতকাল শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুর হাসপাতালেনেপালের পাহাড়ি নদী বেয়ে যখন প্রলয়ংকরী ঢল নেমে একের পর এক জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছিল, তখন ছুটে জঙ্গলে পালিয়ে প্রাণ বাঁচায় ছোট্ট জোয়াল ঘালে। বয়স মাত্র আট বছর। তখন স্কুলে ছিল সে। দুর্যোগের মুহূর্তে বুদ্ধি করে পাহাড়ি জঙ্গলে ছুটে গিয়ে গাছের ওপর উঠে বসে। আর তাতেই বেঁচে যায় জোয়াল।
ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, ইমরান সৎ মানুষ
জাভেদ মিয়াঁদাদ ও ইমরান খানএবার পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও নিজের দীর্ঘদিনের সতীর্থ ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন। ইমরান খানকে সৎ মানুষ দাবি করে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান এবং তাঁর মুক্তির আহ্বান জানিয়েছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী মিয়াঁদাদ।
বাটন ফোনে মধ্যরাতের ফোনালাপে চঞ্চল-শান্তার প্রেম, না দেখে বিয়ে
স্ত্রী শান্তা চৌধুরী ও ছেলে শুদ্ধর (মাঝে) সঙ্গে অভিনয়শিল্পী চঞ্চল চোধুরীকথা চলার এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন চঞ্চল। ফোনেই মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ উত্তরও আসে ইতিবাচক। এরপর আর দেরি করেননি দুজন। নিজেদের সিদ্ধান্তেই বিয়ে করে ফেলেন।